advertisement

নববর্ষে ফ্যাশনের হিটলিস্টে অ্যান্টিফিট ড্রেস: ডিজাইনার অনুপম চট্টোপাধ্যায়

Last Updated:

এ'বছর নববর্ষে ফ্যাশনের হিটলিস্ট-এ অ্যান্টিফিট ড্রেস

#কলকাতা:   এবছর নববর্ষে স্টাইল স্টেটমেন্টে বদল আনুন। 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন অ্যান্টিফিট পোশাকে। আলুথালু, ঢোলাঢালা অথচ স্টাইলিশ, এলিগ্যান্ট!
ডিজাইনার ও স্টাইলিস্ট অনুপম চট্টোপাধ্যায়ের ব্র্যান্ড 'ওয়ারসি' নববর্ষ উপলক্ষে লঞ্চ করল একগুচ্ছ নজরকাড়া অ্যান্টিফিট পোশাকের কালেকশন। পুরুষ ও মহিলা-দুয়েরই জন্য।  প্রতিটি পোশাক হ্যান্ডলুম-এর। গরমকালের জন্য আদর্শ।
কিছুদিন আগে পর্যন্ত ছিল ফিটেড পোশাকের চল। কিন্তু এখন দৃশ্যটা ৩৬০ ডিগ্রি বদলে গিয়েছে। ফ্যাশন দুনিয়ায় রাজ করছে অ্যাসিমেট্রিক কাট-এর, ফিটিংস বিহীন আউটফিট।  এ'রকম পোশাকের একটা বিশাল ইউএসপি রয়েছে-- ভুঁড়ি লোকাতে আর কষ্ট করতে হবে না।
advertisement
advertisement
অনুপম এক্সপেরিমেন্ট করেছেন কাট ও লেয়ারিং নিয়ে। রয়েছে লং ড্রেস, টোগা ড্রেস, লেয়ারড ড্রেস, মলমল ও খাদি কাপড়ের হাঁটুঝুল ফ্রক।
পুরুষরা ইক্কতের ট্রাউজার টিম আপ করতে পারেন খাদি অ্যান্টিফিট শার্টের সঙ্গে। নবর্বষের সন্ধেবেলায় বেছে নিন বক্সি কুর্তা বা অ্যাসিমেট্রিক কুর্তা।
রইল ৬-রকম স্টাইলিংয়ের হদিশ-
১) বিকেলের ঘরোয়া আড্ডার জন্য পারফেক্ট হ্যান্ডলুমের বোটনেক ফ্রক। অ্যাংকেল লেনথ, ঢোলা স্লিভ।
advertisement
Photo- Debarshi Sarkar Photo- Debarshi Sarkar
২)  ছাইরঙা ঢোলা গাউনে সরু কালো স্ট্রাইপ, চওড়া স্কার্ট পাড়।  ওপরে হ্যান্ডলুমের লং শ্রাগ-এ পোলকা ডট।
Photo- Debarshi Sarkar Photo- Debarshi Sarkar
৩) চিরন্তনী চেকস-এর, শার্টের ধাঁচের এই লং ফ্রক ছোটবেলার স্মৃতি উষকে দেবে। বহু স্কুলে ছিল চেক কাপড়ের ইউনিফর্ম।  ড্রেসটি স্ট্রেট কাট-এ নামলেও, নিচে অ্যাসিমেট্রিক কাট--সামনে কম ঝুল, পিছনে লম্বা। হাতায় ফ্লেয়ার, রয়েছে পকেটও।
advertisement
Photo- Debarshi Sarkar Photo- Debarshi Sarkar
৪) ভেজিটেবল ডাই করা, ঘেরওয়ালা লং ফ্রক। হাতায় পুরনো দিনের স্টাইলে কুচি।
Photo- Debarshi Sarkar Photo- Debarshi Sarkar
৫) সান্ধ্য পার্টির জন্য আদর্শ সাদা মলমলের মাটিছোঁয়া গাউন। স্টাইলিশ, এলিগ্যান্ট!
advertisement
Photo- Debarshi Sarkar Photo- Debarshi Sarkar
৬) হ্যান্ডলুমের অ্যান্টিফিট কুর্তার সঙ্গে ইক্কতের সিগার প্যান্ট। গলায় ক্যাসুয়ালি জড়িয়ে নিন চান্দেরির স্কার্ফ।
photo source- Anupam Chatterjee photo source- Anupam Chatterjee
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নববর্ষে ফ্যাশনের হিটলিস্টে অ্যান্টিফিট ড্রেস: ডিজাইনার অনুপম চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement