advertisement

মোদিকে সবসময় 'খারাপ' না বলে তাঁর কাজগুলি স্বীকার করা প্রয়োজন, বিরোধীপক্ষকে বার্তা কংগ্রেস নেতার

Last Updated:

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত যা কাজ করেছেন মোদি সেগুলি আমাদের স্বীকার করা প্রয়োজন । এই কাজগুলির জন্যেই প্রায় ৩০% এর বেশি ভোট নিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন , মত কংগ্রেস নেতার

#নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে মতভেদ রয়েছে দলের অন্দরে । পি চিদম্বরমের গ্রেফতারি নিয়ে যদিও মোদি সরকারের বিরুদ্ধে কথা বলেছে সমগ্র কংগ্রেস নেতৃত্ব । গতকাল সিবিআই চিদম্বরমকে গ্রেফতার করার পরই বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস । তবে এবার নরেন্দ্র মোদির প্রশংসা করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ ।
একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রমেশ জানিয়েছে প্রত্যেক পরিস্থিতিতে মোদিকেই খারাপ বলে কোনও লাভ নেই । ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত যা কাজ করেছেন মোদি সেগুলি আমাদের স্বীকার করা প্রয়োজন । এই কাজগুলির জন্যেই প্রায় ৩০% এর বেশি ভোট নিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন , মত কংগ্রেস নেতার ।
পাশাপাশি তিনি জানিয়েছেন মোদি যেভাবে কথা বলেন তা মানুষকে স্পর্শ করে । তিনি এমন অনেক কাজই করছেন যা অতীতে করা সম্ভব হয়নি সুতরাং সব পরিস্থিতিতে মোদিকে খারাপ বলা কোনওমতেই যুক্তিসম্মত নয় । বিরোধীদের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন রমেশ । পাশাপাশি মোদির অর্থনৈতিক সংস্কারগুলিরও প্রশংসা করেছেন রমেশ , বিশেষত প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা একটি সফল প্রকল্প তা অনস্বীকার্য ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে সবসময় 'খারাপ' না বলে তাঁর কাজগুলি স্বীকার করা প্রয়োজন, বিরোধীপক্ষকে বার্তা কংগ্রেস নেতার
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement