advertisement

মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন আনন্দীবেন প্যাটেল

Last Updated:

গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন আনন্দীবেন প্যাটেল ৷

#আহমেদাবাদ: গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন আনন্দীবেন প্যাটেল ৷ রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের পদ থেকে অব্যাহতি চেয়ে বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি ৷ সূত্রের খবর, পদত্যাগের পর রাজ্যপালের পদে অভিষিক্ত হতে পারেন আনন্দীবেন প্যাটেল ৷
গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এদিন ফেসবুকে একটি চিঠি পোস্ট করে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, দু’মাস আগেই দলীয় বৈঠকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ আনন্দীবেনের মতে, মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব নেওয়ার আগে নতুন কারোর প্রস্তুতির জন্য দু’মাস সময় যথেষ্ট ৷ তাই সেই সময় সম্পূর্ণ হওয়ায় এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন তিনি ৷
advertisement
নতুন কোনও প্রশাসকের নেতৃত্বে ভাইব্র্যান্ট গুজরাট সামিটের আয়োজন হোক চান আনন্দীবেন ৷ আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজিত হবে এই সামিট ৷ নিজের ফেসবুক পোস্টে গুজরাটের নাগরিকদের ধন্যবাদ দিয়েছেন তিনি ৷ লিখেছেন, ‘নিজের রাজ্যকে আমি নিজের পরিবার বলে ভাবি ৷ তাদের সেবা করার সুযোগ পেয়ে আমি আপ্লুত ৷’
advertisement
আনন্দীবেন প্যাটেলের পদত্যাগ নিয়ে বিজেপি নেতৃত্বের তরফে কোনও বিবৃতি এখনও মেলেনি ৷  তবে সূত্রের খবর, এরপর পাঞ্জাবের রাজ্যপাল হতে পারেন আনন্দীবেন ৷ এখন প্রশ্ন গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন?
advertisement
বিজয় রূপানি, নীতিন প্যাটেল এবং  সৌরভ প্যাটেলের নাম মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে আলোচনায় উঠে আসছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন আনন্দীবেন প্যাটেল
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement