advertisement

এ বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘তুলসী’ ও ‘আদা’ দুধ নিয়ে এল আমূল

Last Updated:

এই তুলসী আর আদা দুধ যে কোনও বয়সের ব্যক্তিরাই খেতে পারবেন । ১২৫ এমএল-এর দাম কত দেখে নিন...

#গুজরাত: এতদিন তুলসী বা আদা চায়ের কথাই শুনে এসেছি আমরা । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ বার নতুন ফর্ম্যাটে দুধ নিয়ে এল আমূল । করোনা রুখতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এই নতুন তুলসী আর আদা সমৃদ্ধ দুধ । এর আগে হলদি দুধ বাজারে এনেছিল আমূল ।
আমূলের ম্যানেজিং ডিরেক্টর আর.এস সোধি জানান, যতদিন না পর্যন্ত বাজারে করোনা ভ্যাকসিন আসছে, ততদিন তাদের এই দুধ মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ।
তুলসী পাতা আমাদের দেশে পবিত্র মানা হয় । পাশাপাশি তুলসীর বহু ঔষধি গুণও রয়েছে । তুলসী জীবাণুনাশক, ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। এর পাশাপাশি আদাও আয়ুর্বেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। হজমে সাহায্য করে আদা । এই তুলসী আর আদা দুধ যে কোনও বয়সের ব্যক্তিরাই খেতে পারবেন । ১২৫ এমএল-এর দাম রাখা হয়েছে ২৫ টাকা ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এ বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘তুলসী’ ও ‘আদা’ দুধ নিয়ে এল আমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement