advertisement

আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি

Last Updated:

সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে ৷ পলে স্পশ্ট হতে তাকে চিত্রও ৷ আজে যে চারটি লোকসভা আসনের ফলাফল সামনে এসেছে সেগুলি হল উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের পালঘর, ভান্ডারা-গোন্ডিয়া ও নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে ৷

#নয়াদিল্লি: সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে ৷ ফলে স্পশ্ট হতে থাকে চিত্রও ৷ আজ যে চারটি লোকসভা আসনের ফলাফল সামনে এসেছে সেগুলি হল উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের পালঘর, ভান্ডারা-গোন্ডিয়া ও নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে ৷
আজকের উপনির্বাচনের যে চারটি লোকসভার আসনে নির্বাচনের ফলাফল সামনে এসেছে তার মধ্যে তিনটি আসনই বিজেপির দখলে ছিল ৷ ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে তিনটি আসনের মধ্যে মহারাষ্ট্রের পালঘর লোকসবা কেন্দ্রই শুধুমাত্র নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের কৈরানা ও মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা নিজেদের হাতছাড়া করেছে ৷
advertisement
advertisement
২০১৪ লোকসভা নির্বাচনের পরে বিজেপির মোট আসন সংখ্যা ২৮২ ছিল পরে বিভিন্ন উপনির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২৭৩ ৷ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ২৭২ আসন পেতে হয় ৷ আজকের ফলাফলের আগে লোকসভায় বিজেপির মোট আসন সংখ্যা ছিল ২৭৩ ৷ দুটি লোকসভা আসনে পরাজয়ের ফলে এখন বিজেপির মোট আসন সংখ্যা ২৭১ ৷ ফলে একথা বলাই বাহুল্য আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি  ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement