advertisement

ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের

Last Updated:

সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷

#নয়াদিল্লি: সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷ তবে, এর মধ্যেই বাম এবং কংগ্রেসকে টেক্কা দিয়ে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ ব্যালট বক্সে ভোটসংখ্যার ফারাকটা কয়েক যোজন হলেও এই ভোটসংখ্যাতেই সন্তুষ্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দুঁদে রাজনীতিবিদ অমিত শাহ ৷ এই প্রাপ্ত ভোট নিয়েই বাংলা দখল করার স্বপ্নও দেখতে শুরু করে দিলেন তিনি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনাকেও খোঁচা দিলেন অমিত শাহ ৷
অমিত শাহ জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ৷ ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে অমিত বলেন, ‘কর্নাটকের ভোটে মমতা কী করবেন ? বাংলার ভোটে রাহুল গান্ধি কী করবেন ?’
২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া ! বিজেপির উত্থানের এই ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৯সালে বিজেপির হার যে নিশ্চিত সেটি আগে থেকেই অনুমান করেন তিনি ৷ তাই আগেভাগেই বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলিকে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনাকেই তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement