advertisement

আরও ভয়ঙ্কর COVID-19 পরিস্থিতি, ৯ বছর পর্যন্ত ৪০ হাজার বাচ্চা করোনা পজিটিভ

Last Updated:

দেখা গিয়েছে, গতবছরের তুলনায় এবার করোনায় অনেক বেশি বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷ ২০২০-র তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷

#নয়াদিল্লি: আরও উদ্বেগজনক দেশের করোনা পরিস্থিতি ৷ এরকম কোনও রাজ্য নেই যেখানে করোনার প্রভাব কম রয়েছে ৷ দেশের প্রত্যেকটি রাজ্যের করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ৷ গত কয়েকদিনে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়া এখনও দূরঅস্ত ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল বাচ্চারাও এবার করোনা পজিটিভ হচ্ছে ৷ কেবল কর্ণাটকে গত দু’মাসে ৯ বছরের কম বয়সী প্রায় ৪০ হাজার বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছে ৷
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে বেশ চিন্তায় প্রশাসন ৷ রিপোর্ট অনুযায়ী ০-৯ বছরের ৩৯,৮৪৬ বাচ্চা করোনায় আক্রান্ত, ১০-১৯ বছরের মধ্যে ১,০৫,০৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে ৷ দেখা গিয়েছে, গতবছরের তুলনায় এবার করোনায় অনেক বেশি বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷ ২০২০-র তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷
advertisement
advertisement
লেডি কার্জন হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্রীনিভাস জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ বেশ ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে ৷ এবছর কেউ করোনায় আক্রান্ত হলে তার দু’দিনের মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন ৷ এরকম পরিস্থিতিতে বাড়ির বাচ্চারাও পজিটিভ হচ্ছেন ৷
চিকিৎসক চন্দ্রশেখর জানিয়েছেন, বাচ্চারা করোনা পজিটিভ হলেও তাদের মধ্যে অতটা বেশি প্রভাব পড়ে না ৷ হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি সাধারণত পড়ে না ৷ ১০ জনের মধ্যে কেবল একজনকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরও ভয়ঙ্কর COVID-19 পরিস্থিতি, ৯ বছর পর্যন্ত ৪০ হাজার বাচ্চা করোনা পজিটিভ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement