advertisement

৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ সিনেমা হল, পিছিয়ে যেতে পারে এসব ছবির মুক্তি

Last Updated:

করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেল ভারতে৷

#নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেল ভারতে৷ বৃহস্পতিবার সকালেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৷ একলাফে তা হয়ে গেল ৭৩৷ করোনার রুখতে বহু দেশের ভিসায় নিয়ন্ত্রণ চালু করল কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রুখতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে সকলের পাশে থাকা খুব দরকার৷ সব এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে৷ তিনি বলেন, 'দেশের সব জায়গা থেকে রক্তের নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে৷ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে জ্বর হচ্ছে না৷ কয়েক দিন পর থেকেই অসুস্থতা দেখা দিচ্ছে৷'
advertisement
এবার করোনার জেরে দিল্লিতে বন্ধ করা হল সিনেমা হল ৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর প্রত্যেকটি সিনেমাহল বন্ধ রাখা হবে ৷
advertisement
প্রশাসনের দুম করে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিকভাবেই চাপে পড়েছে বলিউড৷ কারণ, এই মাসেই মু্ক্তির অপেক্ষায় বেশ কিছু বলিউডের হাইভোল্টেজ ছবি ৷ তালিকায় রয়েছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’৷ এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে ৷ অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফেরার’ ৷ এই ছবিতে দেখা যাবে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে ৷
advertisement
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইরফান খানের ছবি ‘অংরেজি মিডিয়াম’ ৷ এই ছবির প্রযোজকরা দুশ্চিন্তা করছেন, এই অবস্থায় রাজধানীর সিনেমা হল বন্ধ থাকলে, ছবির ব্যবসায় মারাত্মক ক্ষতি হবে ৷ অন্যদিকে, করোনার জেরে এবং ছবির ব্যবসার কথা ভেবে আগেই মুক্তি পিছিয়ে গিয়েছে রণবীর সিংয়ের ‘৮৩’ ছবির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ সিনেমা হল, পিছিয়ে যেতে পারে এসব ছবির মুক্তি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement