advertisement

‘বিজেপির আসল চেহারা প্রকাশ্যে এসেছে’, বিস্ফোরক অখিলেশ

Last Updated:
#নয়াদিল্লি: অবৈধভাবে বালি খাদান মামলায় সিবিআইয়ের নজরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ সেটি নিয়েই এবার বিজেপিকে তুলোধনা করলেন অখিলেশ ৷ তিনি বলেন, ‘নিজের আসল রং বেরিয়ে গিয়েছে বিজেপির ৷’
শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে যাদব বলেন, ‘লোকসভা নির্বাচনে সবথেকে বেশি আসনে জিতবে সমাজবাদী পার্টি ৷ যদি কারোওর আটকানোর থাকে ৷ তাহলে তারা সিবিআই-কে হাতিয়ার করে আমাদের আটকাতেই পারে ৷ কিন্তু গণতান্ত্রিক অধিকারকে কেউ রুখতে পারবে না ৷ জনগণ প্রস্তুত বিজেপিকে জবাব দিতে ৷’
advertisement
advertisement
গত শুক্রবার আইএএস অফিসার বি চন্দ্রকলা-সহ প্রায় অনেক প্রবীণ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ এ বার সেই মামলায় নাম জড়িয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নাম ৷ অবৈধভাবে বালি খাদান মামলায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে চায় সিবিআই ৷ তবে, সেই মামলা নিয়ে একেবারেই মাথাব্যাথা নেই অখিলেশ যাদবের ৷ বরং এতে বিজেপির ‘আসল চেহারা’ প্রকাশ্যে এসেছে ৷ তাতেই খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷
advertisement
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই উত্তরপ্রদেশে কাঁধে কাঁধ রেখে লড়বে সপা-বসপা ৷ উত্তরপ্রদেশে ৩৭টি আসনে লড়বেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব এবং অপর ৩৭টি আসনে লড়বেন বিএসপি সুপ্রিমো মায়াবতী ৷ এছাড়া মাত্র দু’টি আসন রয়েছে কংগ্রেসের দখলে ৷ আর তাতেই চাপে পড়ে গিয়েছে বিজেপি ৷ এমনটাই মত সমাজবাদী কর্মী-সমর্থকদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বিজেপির আসল চেহারা প্রকাশ্যে এসেছে’, বিস্ফোরক অখিলেশ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement