advertisement

পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজনীতি করবেন না, সনিয়াকে চিঠি রেলের কর্মী সংগঠনের

Last Updated:

সংগঠনের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের বিনা ভাড়ায় রেল সফর নিয়ে সনিয়ার দাবি অনুচিত৷ এই বার্তা মানুষের কাছে পৌঁছয়, তা হলে রেল স্টেশনে বহু মানুষ জড়ো হবেন

#নয়াদিল্লি: লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রেলকে ভাড়া না-নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ সনিয়ার ওই পদক্ষেপের সমালোচনা করল রেলের কর্মী সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন৷ সংগঠনের তরফে সনিয়াকে বলা হল, পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজনীতি করবেন না৷
সংগঠনের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের বিনা ভাড়ায় রেল সফর নিয়ে সনিয়ার দাবি অনুচিত৷ এই বার্তা মানুষের কাছে পৌঁছয়, তা হলে রেল স্টেশনে বহু মানুষ জড়ো হবেন৷ তাতে লকডাউনের উদ্দেশ্য বিফল হবে৷ সেই ভিড় সামলানো কঠিন৷ এমনকী পদপিষ্টের ঘটনাও ঘটতে পারে৷
advertisement
advertisement
AIRMF-এর তরফে একটি প্রেস বিবৃতিতে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে৷ কারণ এই সঙ্কটের সময়ে চাল, দুধ, কয়লা-সহ অত্যাবশ্যক পণ্য দেশের মানুষের কাছে যাতে পৌঁছয়, তার জন্য রেলের ১২ লক্ষ কর্মী প্রাণের বাজি রেখে কাজ করছেন৷
সনিয়ার তীব্র সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্রের দাবি, সনিয়া গান্ধি নোংরা রাজনীতি করছেন৷ ১১৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করেছে রেল৷ রেল একদম ঠিক ভাবে কাজ করছে৷ এই সিস্টেমকে ভেঙে রেলের কর্মীদের প্রাণ বিপন্ন করা উচিত নয়৷
advertisement
শিবগোপালের কথায়, 'এই বিপু খরচের মধ্যে মাত্র ১৫ শতাংশ রাজ্যগুলি বহন করছে৷ ট্রেনগুলি ফিরছে কোনও যাত্রী ছাড়াই, একেবারে ফাঁকা৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার সময়েও অর্ধেক আসন খালি রাখা হচ্ছে, সামাজিক দূরত্ব মেনে৷ সনিয়া গান্ধির উচিত বিষয়টিতে কো-অপারেট করা৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজনীতি করবেন না, সনিয়াকে চিঠি রেলের কর্মী সংগঠনের
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement