advertisement

Air Vistara: উড়ন্ত বিমানে হট চকোলেটে পুড়ে গেল শিশুর পা, এয়ার অ্যাম্বুল্যান্সে অসহায় মায়ের উদাসীনতার অভিযোগ সংস্থার বিরুদ্ধে

Last Updated:

Air Vistara: আহত শিশুর পরিবারের অভিযোগ, এই ঘটনার পরে উড়ান সংস্থা দুঃখপ্রকাশ করেনি৷ শিশুর চিকিৎসাসংক্রান্ত খরচও তারা বহন করেনি৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
এক কাপ হট চকোলেট অর্ডার করাই কাল হল৷ দুর্ঘটনাবশত এক ক্রু সদস্যের অসাবধানতায় ১০ বছরের শিশুকন্যার পায়ের উপর পড়ে যায় হট চকোলেট৷ অভিযোগ, ঘটনার জেরে তার পা পুড়ে যায়৷ সেকেন্ড ডিগ্রি মাত্রায় দগ্ধ তার ত্বক৷ গত ১১ অগাস্ট দিল্লি থেকে ফ্র্যাঙ্কফার্টের পথে এয়ার ভিস্তারায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ আহত শিশুর পরিবারের অভিযোগ, এই ঘটনার পরে উড়ান সংস্থা দুঃখপ্রকাশ করেনি৷ শিশুর চিকিৎসাসংক্রান্ত খরচও তারা বহন করেনি৷
অন্যদিকে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে তারা বরাবর যোগাযোগ রেখেছে পরিবারের সঙ্গে৷ তার চিকিৎসার খরচও বহন করা হবে বলেই জানিয়েছে তারা৷ আহত শিশুর মা রচনা গুপ্তা জানিয়েছেন দুর্ঘটনার জেরে তারা লিসবনগামী কানেক্টিং ফ্লাইট মিস করেন৷ তাঁর মেয়ে তারাকে ফার্স্ট এইড দেওয়া হয়েছে৷ বন্দোবস্ত করা হয় এয়ার অ্যাম্বুল্যান্সেরও৷ তবে তারা কোনওরকম দুঃখপ্রকাশ করেনি৷
advertisement
advertisement
রচনার দাবি, হাসপাতাল এবং অ্যাম্বুল্যান্সের খরচ তাঁকেই দিতে হয়েছে৷ এমনকি, কানেক্টিং ফ্লাইট মিস করার জন্য তাঁদের জন্য বিকল্প কোনও ব্যবস্থাও করা হয়নি বলে তাঁর অভিযোগ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করার পরই টনক নড়ে উড়ান সংস্থার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air Vistara: উড়ন্ত বিমানে হট চকোলেটে পুড়ে গেল শিশুর পা, এয়ার অ্যাম্বুল্যান্সে অসহায় মায়ের উদাসীনতার অভিযোগ সংস্থার বিরুদ্ধে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement