advertisement

এবার আন্তর্জাতিক বিমানেও ভারতীয় খাবার পরিবেশন করবে এয়ার ইন্ডিয়া

Last Updated:
#নয়াদিল্লি: খরচ কমাতে এবার ভারত থেকেই খাবার কেনার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া৷ বুধবার এয়ার ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত জানান সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিং খারোলা৷
এবার থেকে স্টকহোম, কোপেনহেগেন, বার্মিংহ্যাম ও মাদ্রিদগামী বিমান ভারত থেকেই ছাড়ার সময়ই কিনে নেওয়া হবে প্রয়োজনীয় খাবার৷ বিমান ভারতে ফেরার সময় আগে থেকে সঞ্চয় করে চিলারে রাখা সেই খাবারই গরম করে পরিবেশন করা হবে যাত্রীদের৷
খারোলা জানান, কেটারিং-এর পিছনে প্রতি বছর ৬০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ হয়৷ পশ্চিমের দেশগুলো থেকে খাবার কিনলে ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি খরচ হয়৷ আর তাছাড়া ভারতীয় খাবার অনেক বেশি সুস্বাদু৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এর আগে খরচ কমাতে ২০১৭ সালেই দেশের মধ্যের বিমানে ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার আন্তর্জাতিক বিমানেও ভারতীয় খাবার পরিবেশন করবে এয়ার ইন্ডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement