advertisement

Principal punishes teacher viral video: দেরি করে স্কুলে আসায় শিক্ষিককে মার অধ্যক্ষার, ভাইরাল ভিডিও

Last Updated:

Principal punishes teacher viral video: স্কুলে সময়ে পৌঁছনোকে নিয়মানুবর্তিতার গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে ধরা হয়। অন্য দিকে দেরি করে আসাকে ’অন্যায়’ হিসাবে মানা হয়। এই অন্যায়ের জন্য শাস্তিও দেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু উত্তরপ্রদেশের আগরায় দেরি করে স্কুলে আসার জন্য শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল। 

অধ্যক্ষার মার শিক্ষিকাকে।
অধ্যক্ষার মার শিক্ষিকাকে।
আগরা: স্কুলে সময়ে পৌঁছনোকে নিয়মানুবর্তিতার গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে ধরা হয়। অন্য দিকে দেরি করে আসাকে ’অন্যায়’ হিসাবে মানা হয়। এই অন্যায়ের জন্য শাস্তিও দেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু উত্তরপ্রদেশের আগরায় দেরি করে স্কুলে আসার জন্য শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল।
advertisement
আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে
advertisement
ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের অধ্যক্ষা মারধর করছেন স্কুলের শিক্ষিকাকে। শুধু তাই নয় উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে দিয়ে শুরু হয় তাদের বাক্-বিতণ্ডা। তার পরে দেরিতে আসার জন্য অধ্যক্ষা শিক্ষিকাকে মারতে শুরু করেন। পাল্টা শিক্ষিকারও দাবি স্কুলের অধ্যক্ষা নিজেই চার দিন ধরে দেরিতে অফিসে আসছেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালীন দু’জনেই অপমানজনক কথা বলেন। দু’জনের হাতাহাতির পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তাঁদের সহকর্মীরা, কিন্ত তাঁরা ব্যর্থ হন।
advertisement
আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
শিক্ষিকা এবং অধ্যক্ষার এমন ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। দু’জনেই একে অপরের বিরুদ্ধে সিকান্দা থানায় অভিযোগ জানিয়েছেন। এমন ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারিক জিতেন্দ্র কুমার গন্দ জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিস্তারিত জানলে আমরা আপনাদের জানাতে পারব”।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Principal punishes teacher viral video: দেরি করে স্কুলে আসায় শিক্ষিককে মার অধ্যক্ষার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement