Agni-3 Ballistic Missile: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারত তার প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার করল। পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অগ্নি-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত, যা দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করল।
নয়াদিল্লি: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত। ৬ ফেব্রুয়ারি ওড়িশার চাঁদিপুরে ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৩–এর পরীক্ষা চালানো হয়। এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সব ধরনের কার্যক্ষমতা ও প্রযুক্তিগত মানদণ্ড সফলভাবে যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
এই পরীক্ষা পরিচালিত হয়েছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড–এর তত্ত্বাবধানে, যারা দেশের কৌশলগত পারমাণবিক সম্পদের দায়িত্বে রয়েছেন। অগ্নি-৩ একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর আঘাত হানার ক্ষমতা প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ কিলোমিটার। প্রতিরক্ষা আধিকারিকদের মতে, এই সফল পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও প্রস্তুতির বিষয়টি আরও একবার প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অগ্নি সিরিজের অন্যান্য ক্ষেপণাস্ত্র, এমনকি উন্নত সংস্করণগুলিরও পরীক্ষা চালানো হলেও, অগ্নি-৩ এখনও ভারতের প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই মিসাইল একটি টু-স্টেজ ব্যবস্থা, যা সলিড ফুয়েল দ্বারা চালিত। প্রথম ধাপের জ্বালানি পোড়া শেষ হলে দ্বিতীয় ধাপ সক্রিয় হয় এবং ক্ষেপণাস্ত্রটিকে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে আরও এগিয়ে নিয়ে যায়।
advertisement
গতবছর জুলাই মাসে অগ্নি-১, পৃথ্বী-২ এবং আকাশ প্রাইম এই তিন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। চাঁদিপুর থেকে পৃথ্বী-২ ও অগ্নি-১-এর সফল উৎক্ষেপণ হয়। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে পৃথ্বী-২ এবং অগ্নি-১ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দু’টিই ছোট দূরত্বের ব্যালিস্টিক মিসাইল এবং পরীক্ষাগুলি পরিচালিত হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC)-এর তত্ত্বাবধানে। লাদাখের প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় সফলভাবে পরীক্ষিত হয়েছে আকাশ প্রাইম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করেছে DRDO এবং এটি আকাশ রেজিমেন্টের তৃতীয় ও চতুর্থ ইউনিটে যুক্ত করা হবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2026 11:46 PM IST









