advertisement

মহারাষ্ট্রের একমাস ধরে টানাপোড়েন, মহা-নাটকে অনেক নতুন অঙ্ক

Last Updated:

শনিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল দেবেন্দ্র ফড়নবিশের একটি পুরনো টুইট। ২০১৪ সালে সেই টুইটে ফড়নবিশ জানিয়েছিলেন, বিজেপি কখনই এনসিপির সঙ্গে জোটে যাবে না। আমরাই ওদের দুর্নীতি প্রকাশ্যে এনেছি।

#মুম্বই: মহারাষ্ট্রের একমাস ধরে টানাপোড়েন। নৈতিকতা, প্রশাসন - কোনও কিছুকেই তখন পাত্তা দেয়নি রাজনৈতিক দলগুলো। শনিবারের ঘটনায় আবার মারাঠা ভূমে ফিরল নৈতিকতার প্রশ্ন। রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শিবসেনা সহ ৩ দল।
শনিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল দেবেন্দ্র ফড়নবিশের একটি পুরনো টুইট। ২০১৪ সালে সেই টুইটে ফড়নবিশ জানিয়েছিলেন,বিজেপি কখনই এনসিপির সঙ্গে জোটে যাবে না। আমরাই ওদের দুর্নীতি প্রকাশ্যে এনেছি।
তারপর শনিবার সকালের এই ছবি। হাত মেলাচ্ছেন অজিত পাওয়ার - ফড়নবীশ।
advertisement
পুরনো অবস্থান ভুলে এনসিপির পক্ষে জোটের পক্ষেই সওয়াল ফড়নবীশের।
এরপরই মহারাষ্ট্রের রাজনীতিতে ফিরে এল ন্যায়নীতির প্রশ্ন।
advertisement
বিজেপির পালটা প্রশ্ন, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় শিবসেনা এড়াবে কীভাবে? দীর্ঘদিনের বন্ধু বিজেপির শীর্ষনেতৃত্বকে অপমানের অভিযোগেও সরব হয় গেরুয়া শিবির।
এরই মধ্যে মহারাষ্ট্র নিয়ে বল গড়ায় সুপ্রিম কোর্টে। রাজ্যপাল অনৈতিকভাবে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। এই অভিযোগ শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়
advertisement
এরপর মহা-নাটকে অনেক নতুন অঙ্ক। সব দাবি, সব অঙ্ক গুলিয়ে যাওয়ার যোগাড়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রের একমাস ধরে টানাপোড়েন, মহা-নাটকে অনেক নতুন অঙ্ক
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement