advertisement

কেরলের পর এবার বন্যার গ্রাসে নাগাল্যান্ড, সাহায্যের আশ্বাস রাজনাথের

Last Updated:
#কোহিমা: বন্যার গ্রাসে কেরল । ব্যাপক ক্ষতির বোঝা মাথা নিয়েই স্বাভাবিক জীবনযাত্রার দিকে ফিরছে কেরল এর মধ্যেই ফের বন্যার গ্রাসে দেশের উত্তর-পূর্ব প্রান্ত । গত এক সপ্তাহ ধরেই বন্যার গ্রাসে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে নাগাল্যান্ডের জনজীবন । চলছে প্রবল বৃষ্টি। এখনও পর্যন্ত বৃষ্টি ও ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন ১২ জন । প্রবল বর্ষণে গৃহহারা প্রায় ৩,০০০ । ভূমিধসের কারণে বিপর্যস্ত নাগাল্যান্ডের প্রায় ৪০০টি গ্রাম ।
গত ২৯ অগস্ট একটি ট্যুইটে বন্যা মোকাবিলায় সাহায্যের আর্জি জানিয়েছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত মায়ানমার সীমান্তে কিফেরে জেলা । সেখানকার পরিস্থিতি পরিদর্শন করার পরই সাহায্যের আর্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।
advertisement
advertisement
প্রত্যুত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন । তিনি জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলা শীঘ্রই পাঠানো হবে বিপর্যয় মোকাবিলা বাহিনী । স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের ৪৫ সদস্যের ৬টি দল ইতিমধ্যে নাগাল্যান্ডে যাচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলের পর এবার বন্যার গ্রাসে নাগাল্যান্ড, সাহায্যের আশ্বাস রাজনাথের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement