advertisement

রাহুল গান্ধির পর এবার পরবর্তী লক্ষ্য সংসদ, হুমকি লিজিয়নের

Last Updated:

‘লিজিয়ন’, নামটি সুপরিচিত না হলেও সংবাদ শিরোনামে নতুন নয় ৷ সম্প্রতি রাহুল গান্ধির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার সুবাদে খবরে জায়গা করে নেয় লিজিয়ন নামের এই হ্যাকারদের দল ৷

#নয়াদিল্লি: ‘লিজিয়ন’, নামটি সুপরিচিত না হলেও সংবাদ শিরোনামে নতুন নয় ৷ সম্প্রতি রাহুল গান্ধির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার সুবাদে খবরে জায়গা করে নেয় লিজিয়ন নামের এই হ্যাকারদের দল ৷
এই হ্যাকার গ্রুপ রাহুল গান্ধি ছাড়াও কংগ্রেস পার্টির সরকারি মেল অ্যাকাউন্ট ও বিজয় মালিয়ার সমস্ত সোশ্যাল আইডি ও মেল অ্যাকাউন্টও হ্যাক করে নেয় ৷ এবার হ্যাকারদের লক্ষ্য sansad.nic.in ৷
ফ্যাক্টরডেলি নামের একটি অনলাইন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেবার সময় এই হ্যাকাররা জানান, তাদের পরবর্তী লক্ষ্য সংসদের ডোমেন মেল অ্যাকাউন্ট হ্যাক ৷ রাহুল গান্ধি, বিজয় মালিয়ার মতো বড়সড় ব্যক্তিদের মেল অ্যাকাউন্ট হ্যাক করার পর প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই হ্যাকিং গ্রুপ ৷
advertisement
advertisement
এবার আরও বড় দাঁও মারতে সংসদকে নিশানা বানিয়েছে লিজিয়ন ৷ তাদের বক্তব্য, @sansad.nic.in হ্যাক করতে পারলে একসঙ্গে রাজ্যসভা ও লোকসভার সমস্ত সাংসদদের মেল আইডি-র প্রতিটি ডিটেলস চলে আসবে এই হ্যাকার গ্রুপের হাতে ৷ এর ফলে প্রধানমন্ত্রী থেকে স্পিকার, ক্যাবিনেট থেকে বিরোধী সাংসদ অর্থাৎ যারা এই সংসদ-এর ডোমেনটি ব্যবহার করেন তাদের সবার ব্যাক্তিগত তথ্যের সঙ্গে সঙ্গে সমস্ত confidential mail চলে আসবে প্রকাশ্যে ৷ একইসঙ্গে প্রকাশ্যে চলে আসতে পারে সংসদে গৃহীত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্য তথ্য ৷ এর ফলে বিঘ্নিত হতে পারে দেশের নিরাপত্তা ৷
advertisement
লিজিয়নের বক্তব্য, ‘এতে যদি কোনও ক্ষতি হয় তাতে তাদের কিছু করার নেই ৷ @sansad.nic.in -এর মতো অসুরক্ষিত ডোমেন দেশের অত্যন্ত গোপনীয় তথ্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মেল চালাচালি করলে তা প্রকাশ্য আসতে বাধ্য ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুল গান্ধির পর এবার পরবর্তী লক্ষ্য সংসদ, হুমকি লিজিয়নের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement