advertisement

বিমান যাত্রায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম ?

Last Updated:

বর্তমানে লকডাউনের চতুর্থ দফা চলছে, তাও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১.৪০ লক্ষ হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: প্রায় দু’মাস পর সোমবার ২৫ মে থেকে চালু হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ বর্তমানে লকডাউনের চতুর্থ দফা চলছে, তাও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১.৪০ লক্ষ হয়ে গিয়েছে ৷ এরকম পরিস্থিতিতে বিমান পরিষেবা চালু হওয়ায় বিমানবন্দরে মানুষের ভিড়ের জেরে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই এখন সকলের মনেই একটাই প্রশ্ন বিমান যাত্রা কী বিপদজ্জনক হতে পারে ? কিছু রিপোর্টে দাবি করা হয়েছে বিমান যাত্রায় করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম ৷ বিপদ তখনই হতে পারে যদি কোনও সুস্থ ব্যক্তির পাশে করোনা আক্রান্ত যাত্রা করেন ৷
WHO এর তরফে প্রথমে বলা হয় করোনা ভাইরাস ড্রপলেটসের কারণে ছড়াচ্ছে ৷ করোনা আক্রান্ত ব্যক্তির ড্রপলেট অন্য ব্যক্তির সংস্পর্শে এলে সেই ব্যক্তিও আক্রান্ত হয়ে পড়বে ৷
এছাড়া যেখানে ভেন্টিলেশন ঠিক করে কাজ করে না সেখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে ৷ সেই হিসেবে বিমানে ভেন্টিলেশনের ব্যবস্থা ভাল ৷ প্রত্যেক ঘণ্টায় প্রায় ২০ থেকে ৩০ বার হাওয়া বদল করা হয় ৷
advertisement
advertisement
২০১৮ সালে জর্জিয়া টেক ও এমোরি বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চ অনুযায়ী, প্লেনে ভাইরাস সংক্রমণ হতে পারে কিন্তু ছোট স্তরে ৷ এই রিসার্চ অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত ব্যক্তির আশপাশের ১১ সিটে সেটি ছড়াতে পারে ৷ কিন্তু তার পরে ছড়ানোর সম্ভাবনা থাকে মাত্র ৩ শতাংশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমান যাত্রায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement