advertisement

Accident: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১

Last Updated:

Accident: সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি৷ নৌকাটি হঠাৎ উলটে যায় এবং এর ফলে নৌকায় থাকা সাতজনই জলের মধ্যে পড়ে যায়। ছয়জনকে উদ্ধার করা গিয়েছে। মৃত্যু হয়েছে একজনের৷

Rapid Read
রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
উন্নাও: উত্তর প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। উন্নাও জেলার একটি হ্রদে সেলফি ও রিল ভিডিও বানাতে গিয়ে বিপত্তি। গভীর জলে নৌকা ডুবে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর মারা গিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
পুলিশের মতে, ঘটনাটি ঘটেছে জাজমাউ পুলিশ ক্যাম্পের অন্তর্গত রতিরাম পুর্বা এলাকার গঙ্গাঘাট কটওয়ালির কাছে। সাতজন কিশোর নৌকায় আনন্দ উপভোগ করছিল। তারা নৌকোর মধ্যে সেলফি ও রিল ভিডিও তৈরি করছিল৷
advertisement
সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি৷ নৌকাটি হঠাৎ উলটে যায় এবং এর ফলে নৌকায় থাকা সাতজনই জলের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, মহতাব আলমের একমাত্র পুত্র উমর তার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নৌকাটি উলটে যায়। চেঁচামেচি শুনে অনেক লোক চলে আসে৷ প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী দল দ্রুত ছয়জন কিশোরকে উদ্ধার করে।
advertisement
জাজমাউ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাহুল সিং জানান, “রতিরাম পুর্বা থেকে সাতজন কিশোর, যাদের প্রত্যেকেরই বয়স ২০-এর নীচে — উমর (১৪), আমান (১৫), রাজা (১৬), রিপু (১৪), অংশু (১৫), কেশান (১৭), ও মানিশ (১৪) নৌকায় আনন্দ উপভোগ করছিল।”
advertisement
তিনি আরও বলেন, “ভিডিও ও রিল বানানোর সময় তারা সবাই উঠে দাঁড়িয়েছিল৷ আর সেটার জন্যই ব্যালেন্স হারিয়ে যায় নৌকার৷ সেটি ভারসাম্য হারিয়ে উলটে যায়। ছয়জনকে স্থানীয়রা ও ডাইভাররা উদ্ধার করলেও উমর নামের একটি ছেলে গভীর জলে আটকে যায়।”
জানা গিয়েছে, উমরকে শেষমেশ উদ্ধার করা হলেও, বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল৷ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল নৌকাে, জলে ডুবে মৃত ১
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement