advertisement

Accident: ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডে! লরিতে ধাক্কা স্কুটির, মুহূর্তে মৃত্যু ৩ জনের!

Last Updated:

Accident: হিন্দুস্তান কোপার লিমিটেডের একটি খনি থেকে বেরিয়ে আসার পর একটি লরি রাস্তায় খারাপ হয়ে যায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সিংভূম: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মৃত্যু তিন স্কুটার আরোহীর মৃত্যু হলমর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার মুসাবনি এলাকায়। জানা গিয়েছে, একটি স্কুটারে চড়ে ৪ জন যাচ্ছিলেন। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারেন স্কুটারের চালক।
advertisement
জানা গিয়েছে, হিন্দুস্তান কোপার লিমিটেডের একটি খনি থেকে বেরিয়ে আসার পর একটি লরি রাস্তায় খারাপ হয়ে যায়লরিটি মুসাবনি এলাকাতে রাস্তার পাশে দাঁড় করানো ছিলসেই সময়ই একটি স্কুটারে চড়ে যাচ্ছিলেন রোহিত কর্মকার (২৫), সমীর কর্মকার (১৬), রাজ গোপ (১৮) এবং রাহুল কর্মকার (৩২)।
advertisement
advertisement
জানা গিয়েছে, তাঁরা ঘাটশিলায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেননিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই লরিটির পিছনে ধাক্কা মারেন স্কুটারের চালক। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়
advertisement
অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডে! লরিতে ধাক্কা স্কুটির, মুহূর্তে মৃত্যু ৩ জনের!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement