advertisement

'বিশ্বের প্রথম দেশ হিসেবে মহামারি উদযাপন!' মোদির কর্মসূচিকে কটাক্ষ অভিষেকের

Last Updated:

প্রধানমন্ত্রীর ডাকে এই কর্মসূচি পালন করতে গিয়ে অতি উৎসাহী অনেকেই রবিবার রাতে বাজি ফাটাতে শুরু করেন৷

#কলকাতা: বিশ্বের প্রথম দেশ যারা কোনও মহামারি নিয়ে উৎসব করছে! রবিবার রাতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলো নিভিয়ে মোমবাতি- প্রদীপ জ্বালানোর কর্মসূচিকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
টুইটারে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, 'আমরাই বিশ্বের প্রথম দেশ যারা বাজি ফাটিয়ে, বাহারি প্রদীপ জ্বালিয়ে আর আকাশে ফানুস উড়িয়ে কোভিড ১৯ মহামারি উদযাপন করছি৷ আমি এটাও ভাবছি এসবের প্রস্তুতি নিতে গিয়ে কতজন লকডাউনের বিধিনিষেধ ঠিকমতো মেনে চলেছেন৷ কী বার্তা দেওয়া হলো, নিজেকে বিচ্ছিন্ন করে রাখার নাকি নিজেকে ধ্বংস করার?'
advertisement
প্রধানমন্ত্রীর ডাকে এই কর্মসূচি পালন করতে গিয়ে অতি উৎসাহী অনেকেই রবিবার রাতে বাজি ফাটাতে শুরু করেন৷ লকডাউনের মধ্যে নিয়মভঙ্গের অভিযোগে রবিবার রাতেই মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, 'যাঁর ভালো লাগবে তিনি মোমবাতি জ্বালাবেন, এ নিয়ে আমার কী বলার আছে?'
রবিবার প্রধানমন্ত্রীর কর্মসূচির আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি টুইট করে করোনা ভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সামনে ৯ দফা জরুরি দাবি পেশ করেন৷ আগামী বুধবার কেন্দ্রের সর্বদলীয় বৈঠকেও তৃণমূল অংশ নেবে না বলেই খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'বিশ্বের প্রথম দেশ হিসেবে মহামারি উদযাপন!' মোদির কর্মসূচিকে কটাক্ষ অভিষেকের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement