advertisement

আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি

Last Updated:

আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি

 #নয়াদিল্লি: আরুষি মামলায় রেহাই পেলেন তলোয়ার দম্পতি । আরুষি হত্যায় বাবা-মা রাজেশ ও নূপুরের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই। পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। তাই বৃহস্পতিবার তাদের বেকসুর খালাস দিল হাইকোর্ট ৷
এর আগে আরুষি ও হেমরাজ হত্যা মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হন রাজেশ ও নূপুর তলোয়ার ৷ আদালত তাদের যাবজ্জীবনের সাজা শোনায় ৷ নিম্ন আদালতের সেই রায় খারিজ করে এদিন এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় রাজেশ ও নূপুর নির্দোষ ৷ তাদের বিরুদ্ধে নিজের মেয়ে আরুষিকে খুনের কোনও প্রমাণ নেই ৷ অতএব, সব দায় থেকে মুক্ত তরোয়ার দম্পতি ৷
advertisement
এই রায়ে তীব্র অসন্তুষ্ট সিবিআই ৷ তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপীল করার কথা ভাবছেন ৷
advertisement
আর কয়েকদিন বাদেই ১৮ বছরের জন্মদিন সেলিব্রেট করার কথা ছিল তার ৷ কিন্তু ২০০৮ সালের ১৫-ই মে গভীর রাতে নিজের শোয়ার ঘরে খুন হয় আরুষি। প্রথমে তদন্তে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ঘটনার পর থেকেই বেপাত্তা পরিচারক হেমরাজের নাম । কিন্তু পরেরদিনই মামলার মোড় ঘুরে যায় ৷
advertisement
Aarushi Timeline Aarushi Timeline
তরোয়ারদের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় হেমরাজের দেহ। দু’জনকে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তলোয়ার দম্পতির বিরুদ্ধে। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত।
২০১৩ সাল থেকে জেলে তলোয়ার দম্পতি। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন তালোয়ার দম্পতি। সেই আবেদন মঞ্জুর করেই এদিন এলাহাবাদ হাইকোর্টের এই রায় ৷
advertisement
এখন প্রশ্ন তাহলে ৯ বছর আগে আরুষি ও হেমরাজকে কে খুন করেছিল ৷ সেই উত্তর এখনও অমিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement