advertisement

সন্দীপ কুমারের পর আমানাতুল্লা, যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল আরেক AAP নেতার

Last Updated:

ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল আরেক আপ বিধায়কের বিরুদ্ধে ৷

#নয়াদিল্লি: ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল আরেক আপ বিধায়কের বিরুদ্ধে ৷ সন্দীপ কুমারের পর এবার আমানাতুল্লা খান ৷ শনিবার তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানালেন তারই পরিবারের সদস্য ৷ দিল্লির জামিয়ানগর থানায় FIR দায়ের করেন আপ বিধায়কের শ্যালিকা ৷ ওয়াফ বোর্ডে নিয়োগ কেলেঙ্কারিতে তার নাম জড়ানোর পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয়েছে আমানাতুল্লাকে ৷ তারই মাঝে শ্লীলতাহানির অভিযোগ তার অস্বস্তি যে আরও বাড়িয়ে দিয়েছে ৷
আনানাতুল্লার শ্যালিকা তার বয়ানে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন আপ বিধায়ক ৷ এমনকি তার স্বামীও আমানাতুল্লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করতে থাকেন ৷
তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে নিজে থেকেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন অভিযুক্ত নেতা ৷ আমানাতুল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ৷
advertisement
advertisement
এর কয়েকদিন আগেই আপের আরেক বিধায়ক সন্দীপ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে ৷ আপ বিধায়কের একটি বিতর্কিত সিডি ফাঁস হয়ে যাওয়ার পর তাকে মন্ত্রীসভা থেকে বরকাস্ত করা হয় ৷ সিডিতে মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় আপের কনিষ্ঠতম এই মন্ত্রীকে ৷
পরে সুলতানপুরী থানায় ওই মহিলা সন্দীপ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ৷ সূত্রের খবর, মহিলা তার বয়ানে জানিয়েছেন যে রেশন কার্ড তৈরির ব্যাপারে মন্ত্রীর সাহায্য চাইতে গিয়েছিলেন তিনি ৷ মন্ত্রীর দফতরে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় ৷ সেই সময় মাদক মেশানো পানীয় খাইয়ে তাকে ধর্ষণ করে  প্রাক্তন  শিশু ও সমাজ কল্যাণ দফরের মন্ত্রী সন্দীপ কুমার ৷ পানীয়টি খেয়ে তিনি অচৈতন্য হয়ে পড়েন ৷ এরপর তাকে ধর্ষণ করা হয় ৷ তবে ওই ঘটনার যে একটি সিডি বানানো হয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানতেন না বলে জানিয়েছেন মহিলা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সন্দীপ কুমারের পর আমানাতুল্লা, যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল আরেক AAP নেতার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement