advertisement

আমি না থাকলেও ভারত ইনক্রেডিবল: আমির খান

Last Updated:

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র বিতর্ক নিয়ে মুখ খুললেন আমির খান ৷ সোজাসুজি জানালেন, ‘এই ক্যাম্পেনে আমি না থাকলেও ভারত ইনক্রেডিবল’! অন্যদিকে সূত্রের খবর, আমিরকে সরিয়ে এবার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ক্যাম্পনে আসতে চলেছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ৷

#মুম্বই: ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র বিতর্ক নিয়ে মুখ খুললেন আমির খান ৷ সোজাসুজি জানালেন, ‘এই ক্যাম্পেনে আমি না থাকলেও ভারত ইনক্রেডিবল’! অন্যদিকে সূত্রের খবর, আমিরকে সরিয়ে এবার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ক্যাম্পনে আসতে চলেছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ৷
বুধবারই খবরে এসেছিল কেন্দ্রীয় সরকারের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলিউড অভিনেতা আমির খানকে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই আমিরকে নিয়ে গোটা দেশে শুরু হয়েছিল নতুন বিতর্ক ৷ সঙ্গে ফের চাগাড়া দিয়ে উঠেছিল ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ ৷ অনেকেই মনে করছেন ‘অসহিষ্ণুতা’র রাজনীতি নিয়ে মুখ খোলাতেই নাকি সরানো হল আমির খানকে ৷ বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেছেন বিরোধী পক্ষ কংগ্রেস দল ৷ তবে আমিরা খান নিজের কায়দায় জানিয়েছেন, ‘কোন সরকারি ক্যাম্পেনে কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন তা ঠিক করার এক্তিয়ার সম্পূর্ণভাবেই সরকারের৷’ আমিরের কথায়, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গর্বিত৷ ১০ বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলাম ৷ দেশের হয়ে কাজ করতে পেরে খুশি ৷ ভবিষ্যতেও কাজ করতে চাই ৷ সব সরকারি কাজ বিনা পারিশ্রমিকে করেছি ৷ সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানাই ৷ দেশের ভালোর জন্য যা করণীয় সরকার তা করবেন ৷’ অন্যদিকে অমিতাভ জানালেন, ‘দেশের মুখ হতে তৈরি,ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে তৈরি৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমি না থাকলেও ভারত ইনক্রেডিবল: আমির খান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement