advertisement

Final-Year Medical Student Pass Away: ঘরে চিকিৎসক ছাত্রের ঝুলন্ত দেহ, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের

Last Updated:

ছাত্রটি প্রথম থেকেই খুব চুপচাপ ধরনের৷ পড়াশোনাতেও খুবই ভাল ছিলেন বছর চব্বিশের চিকিৎসক ছাত্র

২৪ বছরের চিকিৎসক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল (Image for representation: News18)
২৪ বছরের চিকিৎসক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল (Image for representation: News18)
কাছারি: ২৪ বছরের চিকিৎসক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটল৷ যদিও পুলিশ প্রাথমিক তদন্ত করে জানিয়েছে, ছাত্রটি আত্মহত্যা করেছেন৷
ঘটনা ঘটেছে অসমের কাছারি জেলায়৷ পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, মৃত ছাত্র সিলচর মেডিক্যাল কলেজের অন্তিম বর্ষের ছাত্র ছিলেন৷ ৩ সেপ্টেম্বর, ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁঁকে উদ্ধার করা হয়৷
advertisement
শোনা গিয়েছে ছাত্রটি প্রথম থেকেই খুব চুপচাপ ধরনের৷ পড়াশোনাতেও খুবই ভাল ছিলেন বছর চব্বিশের চিকিৎসক ছাত্র৷ হঠাৎ কেন এই পদক্ষেপ সেই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷
advertisement
এই ঘটনায় ঘর তল্লাশি করার পর একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে৷ তাতে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি৷
তবে এই চরম পদক্ষেপ নেওয়ার কারণে ছাত্রটি চিঠিতে তাঁর মায়ের কাছ থেকে ক্ষমা চান৷ তাঁর শেষ হাতে রাখা চিঠি থেকে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তি অনেকদিন ধরে ডিপ্রেসনে ভুগছিলেন৷
advertisement
যদিও এখনও তদন্ত শেষ হয়নি৷ প্রাপ্ত চিঠিটির হাতের লেখা পরীক্ষা করার জন্য হাতেরলেখা বিশারদের কাছে পাঠানো হয়েছে৷ মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট আসার পরই পুলিশ পরবর্তী তদন্ত করতে পারবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Final-Year Medical Student Pass Away: ঘরে চিকিৎসক ছাত্রের ঝুলন্ত দেহ, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement