advertisement

মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

Last Updated:

দক্ষিণ মুম্বইয়ের সাসুন ডকের একটি ওয়্যারহাউজে আগুন লাগে শনিবার রাতে।

#মুম্বই: রবিবার ভোররাতে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন ভোররাতে কোলাবার সাসুন ডকে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি খবর দেন দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
দমকল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ মুম্বইয়ের সাসুন ডকের একটি ওয়্যারহাউজে আগুন লাগে শনিবার রাতে। রাত ২.৩০ মিনিট নাগাদ সেই খবর পৌঁছয় দমকলের কাছে। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি টেন্ডার। রবিবার ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কী থেকে এভাবে আগুন ছড়িয়ে পড়ল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement