advertisement

ভয়ঙ্কর সুন্দর! বনের মধ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার, বন্দী হল ক্যামেরায়

Last Updated:

ঘন সবুজের মধ্যে কুচকুচে কালো রঙের সেই রাজকীয় চলাফেরা দেখে যেন চোখ ফেলানো যায় না ।

#কর্নাটক: করোনা আতঙ্কে দেশ যখন ঘরের মধ্যে বন্দী, তখন পশুপাখিরা যেন একটু নিজের মতো করে বাঁচছে । মানুষের অত্যাচারে, আর দূষণের প্রবল দাপাদাপিতে নিজেদের স্বাভাবিক বাস্থানই ভুলতে বসেছে বন্যপ্রাণ । কেউ কেউ আবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে চিরতরে ।
advertisement
কিন্তু এই লকডাউনে নিজেকে একটু গুছিয়ে নিয়েছে প্রকৃতি মা । আগোছালো হয়ে যাওয়া নিজের সংসারটা আবার একটু সাজিয়ে পেতেছে । তাই তো মাঝেমধ্যেই রাস্তায় দেখা মিলছে হরিণ, নীলগাই, ময়ূর, বাঘরোলদের । সমুদ্রের ধারে হাজার হাজার কচ্ছপ ডিম পেড়ে যাচ্ছে, বহু মাইল পথ অতিক্রম করে জলাশয়ে ফিরছে গোলাপি ফ্লেমিঙ্গোর দল ।
advertisement
advertisement
আর এ বার কর্নাটকের কাবিনি অভয়ারণ্যে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের । ‘মোগলি’র বন্ধু ‘বাঘিরা’ যেন গল্পের বই ছেড়ে মস্ত একটা লাফ দিয়ে পৌঁছে গিয়েছে এক্কেবারে আমাদের চোখের সামনে । আর সেই সূবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ফোটোগ্রাফার ।
advertisement
advertisement
ভয়ঙ্কর সূন্দর কালো চিতার সেই রূপ বন্দী করে নিয়েছেন তিনি । ‘আর্থ’-এর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে দু’টি ছবি । ঘন সবুজের মধ্যে কুচকুচে কালো রঙের সেই রাজকীয় চলাফেরা দেখে নেটিজেনদের উচ্ছ্বাস আর ধরে না । মুহূর্তে ভাইরাল হল সেই পোস্ট ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ঙ্কর সুন্দর! বনের মধ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার, বন্দী হল ক্যামেরায়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement