advertisement

New Zealand Terror Attack: নিউজিল‍্যান্ডে মসজিদ হামলায় নিখোঁজ ৯ জন ভারতীয় বংশোদ্ভূত

Last Updated:
#নয়াদিল্লি: নিউজিল‍্যান্ডে পরপর দুই মসজিদে হামলায় গুলিবিদ্ধ ভারতের নাগরিক ৷ আহত যুবকের নাম আহমেদ ইকবাল জাহাঙ্গীর ৷ এছাড়াও কমপক্ষে এই হামলায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ ৷ নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব কোহলি ট্যুইটে এমনটাই জানিয়েছেন ৷
জাহাঙ্গীরের পরিবার হায়দরাবাদে থাকে। নিউজিল‍্যান্ড যাওয়ার জন‍্য জরুরি ভিসা পেতে ভারত সরকার ও তোলঙ্গনা সরকারকে আবেদন জানাল জাহাঙ্গীরের পরিবার। মসজিদ হামলায় জাহাঙ্গীরের দুই বন্ধুও মারা গিয়েছে বলে জানা গিয়েছে । আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর। গত ১২ বছর ধরে নিউজিল‍্যান্ডে জাহাঙ্গীর একটি হায়দরাবাদি রেস্তোরাঁ চালান।
জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল ৪৯ টা প্রাণ ৷ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পরপর দুটি মসজিদে চলল এলোপাথারি গুলি ৷ ভয়াবহ হামলার লাইভ টেলিকাস্টও করে জঙ্গিরা ৷ ঘটনায় নিহতদের মধ্যে সকলের পরিচয় এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ১জন মহিলা-সহ চারজনকে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ ৷
advertisement
advertisement
৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ‘এই ঘটনাটি খুবই সংবেদনশীল ৷ এই ঘটনায় কতজন ভারতীয় নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৷ সেটির সঠিক তথ্য জানার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ তার আগে এখনই নিশ্চিতভাবে কোনও তথ্য দেওয়া যাচ্ছে না ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Zealand Terror Attack: নিউজিল‍্যান্ডে মসজিদ হামলায় নিখোঁজ ৯ জন ভারতীয় বংশোদ্ভূত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement