advertisement

মাতাল কেটে ফেলল ৫টি কুকুরছানার মাথা, ছিঁড়ল গায়ের চামড়াও

Last Updated:
#হায়দরাবাদ: অমানবিক বললেও কম বলা হবে ৷ এমন কাণ্ড যে কেউ করতে পারে, তাই বিশ্বাস করা মুশকিল ৷ তবে এমনই ঘটনা ঘটল হায়দরাবাদের পরিধিওয়াড়ায় ৷ নেশায় শুধু যে হিতাহিত জ্ঞান হারাল তাই নয়, নৃশংস হয়ে উঠল এই মদ্যপ ৷ মদ খেয়ে টলতে টলতে রাস্তায় হেঁটে যাচ্ছিল এই ব্যক্তি ৷ একটি কুকুরছানা তাকে দেখে চিৎকার করতে থাকে ৷ ব্যাস, এতেই মাথা ঠিক রাখতে পারল না সে ৷ সব রাগ গিয়ে পড়ল কুকুরছানার ওপর ৷ মাথায় একের পর এক কোপ দিল কুকুরছানার ৷ এমনিতেই নরম শরীর ৷ বার কয়েক কোপ পড়তেই শরীর থেকে ছিটকে গেল মাথা ৷ এতেই শেষ নয় ৷ আরও ৪টি কুকুরছানা একইভাবে চিৎকার করায়, তারাও ছাড় পেল না ৷ পরপর ৫টি কুকুরছানার একই অবস্থা হল ৷ এতেও যেন শেষ হল না নৃশংসতার ৷ একটি কুকুরের গায়ের চামড়াও ছিড়ে নিল ওই মদ্যপ ৷
ঘটনাটি নজরে আসে পরের দিন সকালে ৷ নালার সামনে মা কুকুরে কান্না শুনে ৷ দেখা যায় নালায় পড়ে ৫টি মাথাহীন কুকুরছানা ৷ একটির দেহের চামড়াও নেই ! বীভৎস এই ছবি দেখে শিউড়ে ওঠেন এলাকাবাসী ৷ কয়েকদিন এই কুকুর ছানাগুলোকে এলাকায় দেখতে পাননি এক পশুপ্রেমীও ৷ তিনি প্রতিদিন তাদের খেতে দিতেন ৷ এলাকার সিসিটিভিগুলো খারাপ হওয়ার ফলে খোঁজ নেই খুনির ৷ তবে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাতাল কেটে ফেলল ৫টি কুকুরছানার মাথা, ছিঁড়ল গায়ের চামড়াও
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement