advertisement

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৫

Last Updated:

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ সোমবার ভোরবেলায় ভোরে কাঠমান্ডু সহ নেপালের বিস্তীর্ণ এলাকায় মৃদু কম্পন অনুভূত হয় ৷

#কাঠমান্ডু: ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ সোমবার ভোরবেলায় ভোরে কাঠমান্ডু সহ নেপালের বিস্তীর্ণ এলাকায় মৃদু কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ৷
ন্যাশনাল সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৫.০৫ নাগাদ এই কম্পন হয় ৷ কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সোলুখুম্বু জেলা যা  এভারেস্ট এলাকায় অবস্থিত ৷ কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটারের পূর্বে অবস্থিত এই জেলা ৷
এর আগে ২০১৫-র ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল ৷ সেই সময় নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভূমিকম্পে শয়ে শয়ে বাড়ি ঘর ধূলিসাত হয়ে যায় ৷ প্রাণ হারান প্রায় ন’হাজার হাজার মানুষ ৷ আহতের সংখ্যা ছিল ২২ হাজারের কাছাকাছি । প্রথম ভূমিকম্পের পর একের পর এর পরবর্তী কম্পন আতঙ্ক ছড়ায় গোটা দেশজুড়ে ৷ এই কম্পন তারই ৪৭৫তম আফটারশক। এর জেরে ফের আতঙ্ক ছড়ায় নেপালবাসীদের মধ্যে ৷ বাড়ি ছেড়ে অনেকেই রাস্তাই বেড়িয়ে আসে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের ভূমিকম্পে কাঁপল নেপাল, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement