advertisement

নতুন করে সংঘর্ষে ৪ বিক্ষোভকারীর মৃত্যু কাশ্মীরে, আহত ১৫

Last Updated:

ভূস্বর্গে অশান্তি অব্যাহত ৷ নতুন করে উত্তেজনা-সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল পাঁচ প্রতিবাদীর ৷

#শ্রীনগর: ভূস্বর্গে অশান্তি অব্যাহত ৷ নতুন করে উত্তেজনা-সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল পাঁচ প্রতিবাদীর ৷ নিরাপত্তারক্ষীর গুলিতে এই দিন নতুন করে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে ৷ গত ৩৯ দিন ধরে অশান্ত কাশ্মীর ৷ হিজবুল মুজাহিদ্দিনের পোস্টার বয় বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদ জানাতে গিয়ে এই নিয়ে ভূস্বর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ ৷
জম্মু-কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও আইবি অধিকর্তা ৷
মঙ্গলবার সকালে মধ্য কাশ্মীরের বুঁদগাম জেলার মাগাম এলাকায় নতুন করে ছড়িয়ে পড়ে বিদ্রোহ ৷ রাস্তায় নেমে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা ৷ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচ বিক্ষোভকারীর ৷ এদিনের ঘটনায় নতুন করে আহত হয়েছেন প্রায় ১৫ জন ৷
advertisement
advertisement
কাশ্মীরের ১০ জেলায় জারি রয়েছে কার্ফু ৷ অন্যদিকে, আগামী ১৮ অগাস্ট পর্যন্ত বনধের সময়সীমা বাড়িয়ে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা ৷ প্রশাসনের কার্ফু ও বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে সম্পূর্ণ স্তব্ধ কাশ্মীরের জনজীবন ৷ স্কুল,কলেজ ও বেসরকারি অফিস গত ৩৯ দিন ধরে বন্ধ রয়েছে ৷ সরকারি অফিসেও উপস্থিতির সংখ্যা হাতে গোণা ৷
গত ৮ জুলাই অনন্তনাগে নিরাপত্তীরক্ষীদের গুলিতে সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যাকায় ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত দুই পুলিশকর্মী সহ ৬৫ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় চার হাজার পুলিশ কর্মী ও জওয়ান ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন করে সংঘর্ষে ৪ বিক্ষোভকারীর মৃত্যু কাশ্মীরে, আহত ১৫
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement