advertisement

৪২ লক্ষ জাল টাকা-সহ গ্রেফতার ৩, সবই ২০০০-এর নোট

Last Updated:

বাজারে নতুন ২০০০ টাকার নোট আসার পর থেকেই এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাল নোটের খবর সামনে এসেছে ৷ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে ৷

#মোহালি: বাজারে নতুন ২০০০ টাকার নোট আসার পর থেকেই এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাল নোটের খবর সামনে আসতে শুরু করেছে ৷ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে ৷ ৪২ লক্ষ টাকার জাল নোট-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুরো টাকাটাই ২,০০০ টাকার নোটে ছিল ৷ ঘটনায় MBA পড়ুয়া ও তার বন্ধুরা জড়িত বলে জানা গিয়েছে ৷
ধৃতদের নাম নাম বিশাখা ভার্মা, অভিনব ভার্মা এবং সুমন নাগপাল। বিশাখা ভার্মা একজন MBA ছাত্রী, অভিনব BTech পড়ছেন ও সুমন বলে আরেকজন পেশায় রপার্টি ডিলার। একটি লাল বাতি লাগানো অডি গাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ এছাড়া তাদের আরও দুই সঙ্গী পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷
নোট বাতিলের পর থেকেই জাল নোট প্রিন্ট করা শুরু করে দেয় ধৃতরা ৷ পুলিশ জানিয়েছে, ২,০০০ টাকার জাল নোটের সঙ্গে আসল নোটের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গাড়িতে করে ওই টাকা এক ব্যক্তিকে তারা দিতে যাচ্ছিল ৷ কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় মাঝপথেই তাদের ধরে ফেলে পুলিশ ৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নোট বাতিলের পর থেকেই সুমন নাগপাল নামে প্রপার্টি ডিলার এমন ব্যক্তিদের খুঁজতেন যারা বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে চায় ৷ তাদের কাছ থেকে এর জন্য তারা কমিশনও নিত ৷ কিন্তু বাতিল নোট বদলে আসল নোট দেওয়ার বদলে জাল নোট দেওয়ার পরিকল্পনা ছিল তাদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪২ লক্ষ জাল টাকা-সহ গ্রেফতার ৩, সবই ২০০০-এর নোট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement