advertisement

Kedarnath Landslide: কেদারনাথে ফের ভূমিধস! প্রবল বৃষ্টিতে গৌরীকুণ্ডে প্রাণ গেল ৩ জনের

Last Updated:

উদ্ধারকারী দল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন৷ দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়৷ তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷

কেদারনাথ: রবিবার সকালেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে৷ এবার গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর৷ আহত কমপক্ষে ৮ জন৷ কেদারনাথ দর্শন করে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷
সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর৷ ওই পুণ্যার্থীরা রবিবার সকাল সকালই গৌরীকুণ্ড থেকে ফেরার যাত্রা শুরু করেছিলেন৷ চারবাসা এলাকার কাছে হঠাৎ করেই তাঁদের উপরে নেমে আসে ভূমিধস৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷
আরও পড়ুন: ‘আমরা কারা? রাজাকার!,’ মুক্তিযুদ্ধের এই শব্দ কী ভাবে আগুন ছড়াল বাংলাদেশে? এর অর্থই বা কী?
উদ্ধারকারী দল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন৷ দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়৷ তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷
advertisement
advertisement
মৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা একজন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের৷ মৃতেরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাটে (৩১), জালনার বাসিন্দা সুনীল মহাদেব কালে (২৪) এবং রুদ্রপ্রয়াগের তিলওয়াড়ার বাসিন্দা অনুরাগ বিস্ত৷
আরও পড়ুন: বাংলাদেশে জারি ‘শ্যুট অ্যাট সাইট’ অর্ডার! দেশজুড়ে কারফিউ, কোটা নিয়ে আজই নিদান সুপ্রিম কোর্টের
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্ক সিং ধামি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা৷
advertisement
গোটা ঘটনায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kedarnath Landslide: কেদারনাথে ফের ভূমিধস! প্রবল বৃষ্টিতে গৌরীকুণ্ডে প্রাণ গেল ৩ জনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement