advertisement

দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃত্যু তিনজনের, অস্বীকার স্বাস্থ্যমন্ত্রীর

Last Updated:

রাজধানীতে ঘনিয়েছে মশাতঙ্ক ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার চিকুনগুনিয়ায় আক্রান্ত দিল্লি ৷ গত ৪৮ ঘণ্টায় চিকুনগুনিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে দিল্লিতে ৷

#নয়াদিল্লি: রাজধানীতে ঘনিয়েছে মশাতঙ্ক ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার চিকুনগুনিয়ায় আক্রান্ত দিল্লি ৷ গত ৪৮ ঘণ্টায় চিকুনগুনিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে দিল্লিতে ৷ সরকারি-বেসরকারি হাসপাতালগুলি ছেড়ে গিয়েছে মশা বাহিত রোগে আক্রান্ত রোগীতে ৷ কিন্তু দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এই দাবি মানতে নারাজ ৷ তাঁর বক্তব্য, এ সমস্তই মিডিয়ার অপপ্রচার ৷
আগামী বিধানসভা ভোটের প্রস্তুতিতে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন ‘আম আদমি’ স্বাস্থ্যমন্ত্রী ৷ রাজধানীতে অনুপস্থিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ দিল্লির এই মুহূর্তের পরিস্থিতির দায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী ৷ ট্যুইট করে সমস্ত দোষই চাপিয়েছেন কেন্দ্র ও নরেন্দ্র মোদির ঘাড়ে ৷
পিটিআই সূত্রে খবর, চিকুনগুনিয়ায় মৃত তিন ব্যক্তিই ষাটোর্ধ্ব ৷ দ্বারকার বাসিন্দা উদয় শঙ্কর চিকুনগুনিয়ার সিম্পটম নিয়ে গত ১১ তারিখ ভর্তি হন হাসপাতালে ৷ ১২ তারিখ মৃত্যু হয় তাঁর ৷ সোমবারই মৃত্যু হয়েছে রামেন্দ্র পাণ্ডে ও আলিগড়ের বাসিন্দা অশোক চৌহানের ৷ এদের দু’জনেরই চিকুনগুনিয়ার জন্য RT-PCR টেস্ট রেজাল্ট ছিল পজিটিভ ৷
advertisement
advertisement
এই মুহূর্তে জ্বরে কাঁপছে দিল্লি ৷ অসমর্থিত সূত্রে খবর, দিল্লিতে হাজারেরও বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত ৷ দিল্লি পুরসভার তথ্য অনুযায়ী, রাজধানীতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১০৫৭ এবং ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১১৫৮ ও ২১ জন ৷
তবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের মতে এই সংখ্যাটার সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক ফারাক ৷ হাসপাতালগুলিতে একটি বেডে প্রায় পাঁচজন জ্বরের রোগীর চিকিৎসা চলছে ৷ এমতাবস্থায় দায় না নিয়ে আম আদমি পার্টির নেতা-মন্ত্রীদের গা বাঁচানো মন্তব্যে আদতে মুখ পুড়েছে শাসক দলের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃত্যু তিনজনের, অস্বীকার স্বাস্থ্যমন্ত্রীর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement