advertisement

রাজস্থানে ধূলি ঝড়ে মৃত বেড়ে ২২, আহতের সংখ্যা শতাধিক

Last Updated:

রাজস্থানে ধূলি ঝড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের ৷ আহতের সংখ্যা শতাধিক ৷ আলোয়ার, ধউলপুর, ভরতপুরে-সহ রাজ্যের বিভিন্ন জায়গা ভয়াবহ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

#জয়পুর: রাজস্থানে ধূলি ঝড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের ৷ আহতের সংখ্যা শতাধিক ৷ আলোয়ার, ধউলপুর, ভরতপুরে-সহ রাজ্যের বিভিন্ন জায়গা ভয়াবহ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায় ৷ এর জেরে গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই ৷ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর জেলা ৷ ওই এলাকায় মৃত্যু হয়েছে ১১ জনের ৷
রাজাস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সরকারি আধিকারিকদের আহতদের সমস্ত রকমের সাহায্যের নির্দেশ দিয়েছেন ৷ আহতরা যাতে যথাযত চিকিৎসার সুবিধা পান সেই বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন তিনি ৷ বুধবার বিকেল ৪.৪৫ নাগাদ রাজস্থানে আছড়ে পড়ে ঝড় ৷ খারাপ আবহাওয়ার জন্য ১৫টি বিমানের গতিপথ বদলে দেওয়া হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে ধূলি ঝড়ে মৃত বেড়ে ২২, আহতের সংখ্যা শতাধিক
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement