advertisement

পেঁয়াজ চাষিদের মাথায় হাত, ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মহারাষ্ট্র সরকারের

Last Updated:

মহারাষ্ট্র মন্ত্রিসভায় চাষিদের এক্স-গ্রাসিয়ায়, পয়লা নভেম্বর ২০১৮ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে বিক্রি হওয়া পেঁয়াজে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ৷ এ ক্ষেত্রে ৭৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের বিক্রিতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে৷

#মুম্বই: পেঁয়াজ চাষিদের শোচনীয় অবস্থা থেকে খানিক স্বস্তি দিতে ক্ষতিপূরণ বাবদ ১৫০ কোটি টাকা ত্রাণ অনুমোদন করল মহারাষ্ট্র সরকার৷ বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে চরম আর্থিক দুরাবস্থায় দিন কাটাচ্ছেন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা৷
মহারাষ্ট্র মন্ত্রিসভায় চাষিদের এক্স-গ্রাসিয়ায়, পয়লা নভেম্বর ২০১৮ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে বিক্রি হওয়া পেঁয়াজে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ৷ এ ক্ষেত্রে ৭৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের বিক্রিতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে৷
মহারাষ্ট্রে চাষিদের মাত্র দেড় টাকা প্রতি কেজি-তে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে৷ সাধারণত, পুরনো স্টক দেওয়ালির আগেই শেষ হয়ে যায়৷ কিন্তু এ বছর পুরনো স্টকের কুইন্টাল কুইন্টাল পেঁয়াজ রয়ে গিয়েছিল৷ নতুন ফসলের জন্য পুরনো পুরনো স্টক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা৷
advertisement
advertisement
নতুন ফলনের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে দেড় টাকা প্রতি কেজি দরে৷ মহারাষ্ট্রের খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ টাকা ২০ টাকা কেজি দরে৷ ফলে চাষিরা সহায়ক মূল্যটুকুও পাননি৷ তার সঙ্গে দোসর খরা৷ ফলে আত্মহত্যার অবস্থা দাঁড়িয়ে চাষিদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেঁয়াজ চাষিদের মাথায় হাত, ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মহারাষ্ট্র সরকারের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement