advertisement

মক্কায় পদপিষ্ট হয়ে হত ৭১৭ হজ যাত্রী

Last Updated:

মক্কায় দুর্ঘটনা লেগেই রয়েছে ৷ পদপিষ্ট হয়ে মক্কায় মৃত্যু হল ২২০ জন হজ যাত্রীর৷ জখম হয়েছেন প্রায় ৩৯০ জন৷ এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল মক্কায়৷

#রিয়াধ: মক্কায় দুর্ঘটনা লেগেই রয়েছে ৷ পদপিষ্ট হয়ে মক্কায় মৃত্যু হল ৭১৭ জন হজ যাত্রীর৷ জখম হয়েছেন প্রায় ৮০৫ জন৷ এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল মক্কায়৷ মৃতদের মধ্যে চার জন আবার ভারতীয় ৷
এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল মক্কায়৷ কয়েক দিন আগেই মক্কার গ্র্যান্ড মসজিদে একটি বৃহদাকার ক্রেন ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক হজ যাত্রীর৷ প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভারতীয় ৷ লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে উপযুক্ত পরিকাঠামো না রাখার অভিযোগ ওঠে সৌদি সরকারের বিরুদ্ধে৷ কিছু দিন যেতে না যেতেই ফের ঘটে গেল আরও একটি ভয়াবহ ঘটনা৷ এদিকে, সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রায় এক লক্ষ কর্মী মোতায়েন করা হয়েছে ৷ এই বছর হজে গিয়েছেন ১৩ লক্ষ ৭৪ হাজার ২০৬ জন৷
advertisement
হজে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয় ৷ এর আগে ২০০৬ সালে এই প্রাঙ্গনেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩৫০ জনের৷ ২০০৪ সালে মারা যান ২০০ জন৷
advertisement
এদিনের ঘটনার পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ নম্বর দু’টি হল- 00966125458000 এবং 00966125496000
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মক্কায় পদপিষ্ট হয়ে হত ৭১৭ হজ যাত্রী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement