advertisement

মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২

Last Updated:

ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷

#মুম্বই: ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ক্যাফে প্যারেড এলাকায় অভিজাত বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷
সমুদ্রমুখী মেকার টাওয়ার নামের ওই অভিজাত বহুতলের ২১ তলায় এদিন সকালে আগুন লাগে ৷ সূত্রের খবর, বাজাজ ইলেকট্রিক্যালসের এমডি শেখর বাজাজের ফ্ল্যাট থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ২১ তলায় ৷ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ ইঞ্জিন ৷ দমকলকর্মীদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে ৷ কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকমকর্মীরা ৷
advertisement
তবে বাজাজ পরিবারের সদস্যরা সহ বাকি বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হলেও আগুনে পুড়ে ২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দমকলের এক আধিকারিক ৷ দমকল সূত্রে খবর, মোট ১১ জন বাসিন্দাকে আগুনের কবল থেকে সুরক্ষিত বাইরে বার করেন দমকল কর্মীরা ৷ আগুন লাগার ঘটনায় এখনও আতঙ্কে ওই বহুতলের বাসিন্দারা ৷
advertisement
advertisement
মেকার টাওয়ার-এর এক বাসিন্দা জানান, ‘ ২১ তলার দুটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ আমি নিজে আমার বাচ্চা ও দুই কাজের লোককে নিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসি ৷ ’
advertisement
বিখ্যাত লেখিকা শোভা দে এই অভিজাত বহুতলের পঞ্চমতলার বাসিন্দা ৷ তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে ৷ তবে দমকল কর্মী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement