advertisement

মোমের মতো গলে পড়ছে মাথার একাংশ, বিরল রোগে আক্রান্ত এই যুবক

Last Updated:

৯ বছর ধরে ঘরবন্দি পঞ্জাবের ভুপেন্দর ৷ ঘরে দিন যাপন ৷ এমনকী, বারান্দাতে যেতেই ভয় পায় সে ৷

#হরিয়ানা: ৯ বছর ধরে ঘরবন্দি পঞ্জাবের ভুপেন্দর ৷ ঘরে দিন যাপন ৷ এমনকী, বারান্দাতে যেতেই ভয় পায় সে ৷ আশপাশের লোকেরা অদ্ভুত নজরে দেখে তাঁকে ৷ একের পর এক প্রশ্ন ৷ ছোটবেলায় বিষয়টি খুব একটা বুঝে উঠতে পারত না সে, আর এখন তো অভ্যাস ! hindi.news18.com -এর কথা বলতে গিয়ে ঠিক এরকমটাই বলছিল ভুপেন্দর ৷ রোজকার জীবনের তাঁর সংগ্রাম, নিজেকে প্রত্যেকদিন একটু একটু করে সাহস জোগানোর কথা ৷
1-130
ভুপেন্দরের কথায়, ‘সাধারণ বাচ্চাদের সবাই আদর করে, কিন্তু আমার কপাল আমি কখনই আদর পাইনি ৷ আমার কাছে কেউ আসত না ৷ ভয় পেত, অনেকে তো দূর থেকে দেখেও আঁতকে উঠত ৷ ছোটবেলা থেকে এই বিষয়টা যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলাম ৷ এরপর স্কুলে গিয়েও একই অবস্থা ৷ আমার কোনও বন্ধু নেই, শিক্ষকরাও আমাকে দেখে ভয় পেত ৷ এখন আমার বয়স ১৯ ৷ রান্না করতে খুবই ভালো লাগে ৷ কিন্তু আমার এই মুখশ্রীর জন্য আমাকে কেউ কাজ দেয় না ৷ ’
advertisement
advertisement
পঞ্জাবের ভূপেন্দর নিউরোফাইব্রোমেটোসিস রোগে আক্রান্ত ৷ এই রোগে আক্রান্ত হলে নার্ভ সিস্টেমে টিউমার তৈরি হয় ৷ এই রোগ খুবই বিরল ৷ খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই রোগ দেখা যায় ৷ এমনকী, এই বিরল রোগের কোনও চিকিৎসা নেই ৷ এই ধরণের রোগে টিউমারের প্রভাবে মুখের ত্বক অতিমাত্রায় বৃদ্ধি পেতে থাকে ৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে বার বার অস্ত্রোরপচার করাতে হয় ৷ তবে অস্ত্রোপচারেও সুফল ঘটেনি ৷ প্রায় ৯ বছর ধরে ঘরবন্দি ভূপেন্দর ৷
advertisement
4-82
ভূপেন্দর জানান, ‘আমাদের বাড়িতে একটাই আয়না ছিল ৷ কিন্তু আমার মা আমাকে আয়না দেখতে দিতেন না ৷ তবে আমি যখন বড় হই ৷ আয়নায় নিজের মুখ দেখেই ভয় পেয়ে যাই ৷ আমার মা আমাকে দেখে সব সময় কান্নাকাটি করে ৷ বাবা খুবই মানসিক অশান্তিতে ভুগছেন ৷ কিন্তু এই সমস্যার সমাধান নেই ৷ আমার একটাই স্বপ্ন, আমার জীবনটা পালটে যাক ৷ ঘরবন্দি হয়ে থাকতে চাই না ৷ আমি চাই নিজের পায়ে দাঁড়াতে ৷ একটা সুস্থ জীবন কাটাতে ৷ সেটা কী আমি পারব না ? এই প্রশ্নের উত্তর খুঁজেই চলেছি ! ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোমের মতো গলে পড়ছে মাথার একাংশ, বিরল রোগে আক্রান্ত এই যুবক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement