advertisement

৯ বছরের শিশুকে হত্যা করল নাবালক, মৃতদেহের টুকরো করে মাংস খেল নরখাদক

Last Updated:

খুনের পর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে তার মাংস খেয়ে ও রক্ত পান করে নাবালক ৷ পৈশাচিক ঘটনাটি ঘটেছে লুধিয়ানার দুগরি এলাকায়৷ ঘটনায় ১৬ বছরের নাবালককে গ্রেফতার করেছে পুলিশ

#লুধিয়ানা: ন’বছরের এক শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল ১৬ বছরের এক নাবালকের বিরুদ্ধে ৷ খুনের পর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে তার মাংস খেয়ে ও রক্ত পান করে নাবালক ৷ পৈশাচিক ঘটনাটি ঘটেছে লুধিয়ানার দুগরি এলাকায়৷ ঘটনায় ১৬ বছরের নাবালককে গ্রেফতার করেছে পুলিশ
জানা গিয়েছে, সোমবার থেকে ন’বছরের দীপু কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এর ঠিক একদিন পরে এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় দীপুর  মুণ্ডহীন দেহের টুকরো ৷
দুটি নাবালক প্রতিবেশী ছিলেন  ৷ একই এলাকায় থাকত ৷ দু’জনের পরিবার বাইরে থেকে সেখানে কাজের জন্য এসেছিল ৷ পুলিশ জানিয়েছে, আঁতকে উঠার মতো এই ঘটনাটি ঘটানোর পর নাবালকের মধ্যে কোনও পরিবর্তন দেখা যায়নি ৷ ছিল না কোনও অনুতাপ ৷ খুন করার পর বাড়ি ফিরে একদম স্বাভাবিক ব্যবহার করেছিল নাবালক ৷ এমনকী বাড়ি ফিরে বাবার জন্য রান্নাও করেছিল সে ৷
advertisement
advertisement
তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই ওই নাবালকের উপর সন্দেহ হয় পুলিশের ৷ ঘটনার দিন দীপুকে শেষবার অভিযুক্ত নাবালকের সঙ্গে ঘুরতে দেখা যায় ৷ তাকে গ্রেফতার করে জিজ্ঞাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের সামনে ৷ জেরায় নাবালক স্বীকার করে যে সে নরখাদক ৷ দীপুকে খুন করে তার মাংস খেয়েছে সেই ৷ ডিসিপি ভূপিন্দার সিংহ সিধু বলেছেন, অভিযুক্ত একজন নরখাদক ৷ ওই শিশুর মাংস খেতে ও রক্ত পান করতে চেয়েছিল সে। সেই কারণেই শিশুটিকে খুন করে তাকে টুকরো করেছিল সে।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃতের শারীরিক ও মানসিক পরীক্ষা করানো হচ্ছে। জেরায় দীপু জানিয়েছেন, সোমবার দুপুর ১:৪০ নাগাদ দীপুকে ঘুরি দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে যায় ৷ সেই সময় তাদের দু’জনের অভিভাবক কাজে গিয়েছিল ৷ প্রথমে দীপুকে শ্বাসরোধ করে খুন করে ধৃত ৷ এরপর ধারালো একটি অস্ত্র দিয়ে তার মৃতদেহের টুকরো করে ৷ একটি প্লাস্টিকে দেহের টুকরো ভরে সাইকেলে করে পরিত্যক্ত এলাকায় ফেলে দিয়ে আসে ৷ সেই সময় দীপুর হৃৎপিণ্ডটি আলাদা করে কেটে বের করে নিজের স্কুল চত্বরে ফেলে দেয়৷ এর মূল উদ্দেশ্য ছিল স্কুলকে বদনাম করা ৷ এবং স্কুল যাতে বন্ধ হয়ে যায় কারণ সে স্কুলে যেতে চাইত না ৷
advertisement
মৃত কিশোরের দেহ এবং হৃদপিণ্ড উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতকে মনবিদের কাছে পাঠানো হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৯ বছরের শিশুকে হত্যা করল নাবালক, মৃতদেহের টুকরো করে মাংস খেল নরখাদক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement