advertisement

কেরলে নিখোঁজ ১৬ জন মুসলিম যুবক, তারা কী পড়েছে জেহাদি জালে ?

Last Updated:

গত কয়েক মাসে কেরল থেকে কমপক্ষে ১৬ জন মুসলিম যুবক নিখোঁজ হয়ে যায় ৷ তাদের মধ্যে কয়েকজন পরিবারকে জানিয়েছে যে তারা আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে ৷

#তিরুবনন্তপুরম: গত কয়েক মাসে কেরল থেকে কমপক্ষে ১৬ জন মুসলিম যুবক নিখোঁজ হয়ে যায় ৷ তাদের মধ্যে কয়েকজন পরিবারকে জানিয়েছে যে তারা আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে ৷ শনিবার একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷
সংবাদমাধ্যাম সূত্রে খবর, কাসেরগড় জেলার পঞ্চায়ত সদস্য ভিপিপি মুস্তাফা জানিয়েছেন যে ইদ উপলক্ষে কয়েকজন যুবক তাদের পরিবারকে মেসেজ পাঠিয়েছিল এবং তাতে পরিবারের বড়দের তাদের সংগঠনে যোগ দেওয়ার কথাও বলেছেন ৷
মুস্তাফা জানিয়েছেন, একটি মেসেজে লেখা ছিল, ‘আমরা আর কোনওদিন বাড়ি ফিরবো না ৷ আপনাদেরও আইএস-এ যোগ দেওয়া উচিত ৷’ অন্যদিকে আরেকজন লিখেছন, ‘ আমরা আইএসে যোগ দিয়েছি ৷ মাকির্ন যুক্তরাষ্ট্র যারা মুসলিম সম্প্রদায়ের উপর হামলা চালায় তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা এই সংগঠনে যোগ দিয়েছি ৷’ তবে এই সমস্ত মেসেজের সত্যতা এখনও প্রমানিত হয়নি ৷
advertisement
advertisement
মুস্তাফা আরও জানিয়েছেন যে এরা সকলে মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠেছে ৷ তবে গত দু’বছরে ধর্মিয় ব্যাপারে বেশি আগ্রহ দেখাছিল তারা ৷
গোয়েন্দা সংস্থার অনুমান যে কাসেরগঢ় ও পালঘাট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এই ১৬ যুবক জেহাদি জালে জড়িয়েছে ৷
কেরলের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলে নিখোঁজ ১৬ জন মুসলিম যুবক, তারা কী পড়েছে জেহাদি জালে ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement