advertisement

Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ১৫ বছর বয়সি এক কিশোর৷ পঞ্জাবের পঠানকোট থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশের অভিযোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হ্যান্ডেলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃত এই কিশোরের৷
পুলিশ সূত্রের দাবি, গত এক বছর ধরে আইএসআই-এর হাতে সংবেদনশীল তথ্য তুলে দিচ্ছিল ওই কিশোর৷ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ওই সমস্ত তথ্য পাকিস্তানে পাঠিয়েছিল ওই কিশোর৷ কীভাবে ওই কিশোর পাকিস্তানে তথ্য পাঠিয়েছে এবং কী কী তথ্য পাঠানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে৷
পুলিশ আধিকারিকরাও এই ঘটনায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন৷ কারণ তাঁদের মতে এবার ভারতের কিশোর-কিশোরীদেরও চরবৃত্তির জন্য টার্গেট করছে পাকিস্তান৷ যা নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বলেই মত পুলিশ আধিকারিকদের৷
advertisement
advertisement
তদন্তকারীদের ধারণা, পঞ্জাবেই আরও বেশ কিছু নাবালক চরবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছে৷ এই তথ্য সামনে আসার পরই রাজ্য জুড়ে সমস্ত থানাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে৷ পুলিশের দাবি, নাবালকদের চরবৃত্তিতে লাগানোর পিছনে কোন চক্র কাজ করছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷ তবে নাবালক অপরাধী হিসেবেই ওই কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement