advertisement

ইনি চেন স্মোকার ছিলেন! সিগারেট ছেড়ে টাকা জমিয়ে বাড়ির আরও একতলা বানিয়ে ফেললেন

Last Updated:

সিগারেটের পিছনে যে টাকা খরচ হত, সেই টাকা জমিয়ে বাড়ির আরও একটি তলাই বানিয়ে ফেললেন বেণুগোপাল৷ ১০০ মাস হয়ে গিয়েছে তিনি সিগারেট ছেড়েছেন৷ যে দিন থেকে সিগারেট ছেড়েছেন, সিগারেটের প্যাকেট কিনতে যে টাকা খরচ হত, তা জমাতে শুরু করে দেন৷

#কোঝিকোড়: বছর আটেক আগের কথা৷ ৭৫ বছর বয়সি বেণুগোপাল নায়ারের রোজগারের একটা বড় অংশই আক্ষরিক অর্থে ধোঁয়ায় উড়ে যেত৷ তিনি ছিলেন চেন স্মোকার৷ একটা সময় শরীর হাল ছেড়ে দেয়৷ ডাক্তার সাফ জানিয়ে দেন, একটা সিগারেটে টান মানেই মৃত্যুর সঙ্গে হাত মেলানো৷ ইতি টানেন ধূমপানে৷
একটা সময় একের পর এক প্যাকেট সিগারেট কিনতেন কেরলের কোঝিকোড়ের বাসিন্দা বেণুগোপাল৷ খরচ নিয়ে ভাবতেন না৷ স্রেফ নেশা৷ সব সময়ই ধোঁয়া ছাড়ছেন৷ ডাক্তারের কথায় রীতিমতো ভয় পেয়ে সেই যে সিগারেট ছেড়েছেন, তারপর একটি টানও দেননি৷
সিগারেটের পিছনে যে টাকা খরচ হত, সেই টাকা জমিয়ে বাড়ির আরও একটি তলাই বানিয়ে ফেললেন বেণুগোপাল৷ ১০০ মাস হয়ে গিয়েছে তিনি সিগারেট ছেড়েছেন৷ যে দিন থেকে সিগারেট ছেড়েছেন, সিগারেটের প্যাকেট কিনতে যে টাকা খরচ হত, তা জমাতে শুরু করে দেন৷
advertisement
advertisement
১০০ মাসে বেণুগোপাল জমিয়ে ফেলেন ৫ লক্ষ টাকা৷ সেই টাকায় বাড়ির আরেকটি তলা বানিয়ে নিয়েছেন তিনি৷ বেণুগোপাল নির্মাণ শিল্পে চাকরি করতেন৷ সিগারেট ছাড়ার পরে সেই টাকা পরিবারের জন্যই জমাতে শুরু করেন৷
বেণুগোপাল সিগারেট খাওয়া ধরেন কিশোর বয়সে৷ ১৩ বছর বয়স থেকে তিনি ধূমপায়ী৷ ৬৭ বছর বয়স পর্যন্ত টানা সিগারেট খেয়েছেন৷ তাও আবার চেন স্মোকার৷ ৬৭ বছর বয়সে বুকে ব্যথা অনুভব করেন৷ ডাক্তার বলে দেন, আর একটি টান মানেই সব শেষ৷
advertisement
বেণুগোপাল দিনে গড়ে ২০টির বেশি সিগারেট খেতেন৷ ২ প্যাকেট৷ তাঁর কথায়, 'আরও কত টাকা জমাতে পারতাম৷ আফশোস হয়৷ আর আগের জীবনে ফিরব না৷ সিগারেট ছেড়ে খুব ভাল আছি৷'
Meera Manu
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইনি চেন স্মোকার ছিলেন! সিগারেট ছেড়ে টাকা জমিয়ে বাড়ির আরও একতলা বানিয়ে ফেললেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement