advertisement

দেশের সৈন্যদের মেরেছে চিন, সবক শেখাতে লাদাখের পথে ১০ খুদে, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

দশ খুদের কীর্তি নেট দুনিয়ায় ভাইরাল ।

#আলিগড়: "চিন আমাদের দেশের সৈন্যদের মেরেছে, ওদের উচিত শিক্ষা দেব ।" যেমন ভাবা তেমনই কাজ । তাই সময় নষ্ট না করে দেশের জন্য লড়তে বেড়িয়ে পড়েছিল তারা । কিন্তু কপাল মন্দ । তাই চোখে পড়ে যায় পুলিশের । শেষ পর্যন্ত হতোদ্যম হয়ে ফিরতে হয় তাঁদের । দশ খুদের এই কীর্তিই এখন নেট দুনিয়ায় ভাইরাল ।
ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের । যে ভিডিওটি আট থেকে আশির মন কেড়েছে সেখানে দেখা যাচ্ছে , দশ খুদে (অনুমান বয়স ১২ বছরের মধ্যে) রাস্তার পাশে দাঁড়িয়ে । পাশে দাঁড়িয়ে প্রশ্ন করছেন এক পুলিশ আধিকারিক ।  সেই প্রশ্নের উত্তরে তারা জানিয়েছে, দেশের সৈন্যদের মেরেছে চিন । যে কোনও মূল্যে তাই চিনকে উচিত শিক্ষা দিতে হবে । প্রয়োজনে যুদ্ধের জন্যেও প্রস্তুত তারা । তাই ভারত-চিন সীমান্ত ,  যেখানে সংঘর্ষ হয়েছে, সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছে । আর সেই হাজার হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পেরোতেও প্রস্তুত দশজন ।
advertisement
দশ শিশুর এহেন বক্তব্যে মুগ্ধ হয়ে যান ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা । এরপর অবশ্য শিশুদের বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় । তবে তাদের সঙ্গে কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এইচপিয় । সেই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায় ।
advertisement
দেখুন ভিডিও... 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সৈন্যদের মেরেছে চিন, সবক শেখাতে লাদাখের পথে ১০ খুদে, নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement