advertisement

ডিজিটাল হতে চলেছে ১.২৯ লক্ষ গ্রামীণ পোস্ট অফিস

Last Updated:

২০১৭ সালের মার্চের মধ্যে ডিজিটাল হতে চলেছে ১,২৯,৩২৩টি গ্রামীণ পোস্ট অফিস ৷ সরকারের আধুনিকীকরণ প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে শুক্রবার পার্লামেন্টে জানালেন রবিশঙ্কর প্রসাদ ৷

#নয়াদিল্লি: ২০১৭ সালের মার্চের মধ্যে ডিজিটাল হতে চলেছে ১,২৯,৩২৩টি গ্রামীণ পোস্ট অফিস ৷ সরকারের আধুনিকীকরণ প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে শুক্রবার পার্লামেন্টে জানালেন রবিশঙ্কর প্রসাদ ৷
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন জানান, প্রকল্পের জন্য সরকারি অনুমোদন ইতিমধ্যেই এসে গিয়েছে ৷ এই প্রকল্পের জন্য ৪,৯০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই পরিকল্পনা অনুযায়ী গোটা দেশে ছড়িয়ে থাকা ১,২৯,৩২৩টি গ্রামীণ পোস্ট অফিস-সহ ১ লাখ ৫৫ হাজার পোস্ট অফিসে নেটওয়ার্কিংয়ের কাজ সম্পন্ন করা হবে ৷ গ্রামীণ পোস্টঅফিসের আধুনিকীকরণের দায়িত্ব দেওয়া হয়েছে ইনফোসিসকে ৷ টেলিকমিউনিকেসন কনসাল্ট ইন্ডিয়া লিমিটেডের সাহচার্যে রিকোহ ইন্ডিয়া এই প্রকল্পের জন্য হার্ডওয়ার সরবরাহের কাজ করবে ৷ এই প্রজেক্ট বাস্তবায়িত হওয়ার পর গ্রাহকরা এটিএম, কল সেন্টার, হেল্প ডেস্ক, এসএমএস গেটওয়ের মতো সুবিধাগুলি পাবেন ৷ ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ হলে শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরেও ডাক বিভাগের কাজের পরিধি অনেক বিস্তৃত হবে ৷ ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট, জীবন বীমার মতো পরিকল্পনাগুলি আরও লোকপ্রিয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ডাক বিভাগ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ডিজিটাল হতে চলেছে ১.২৯ লক্ষ গ্রামীণ পোস্ট অফিস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement