advertisement

ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেলজিয়াম সহ ৩টি দেশে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর ৷ বেলজিয়াম, আমেরিকা, সৌদি আরবে যাবেন তিনি ৷ বেলজিয়াম EU সামিটে যোগ দেবেন মোদি ৷ সামিটে সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন ৷ এরপর ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে ব্রাসেলস ৷ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের কারণে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল ৷ নিরাপত্তার কারণে সফর বাতিল হওয়ার সম্ভাবনাও ছিল ৷ বিস্ফোরণকাণ্ড সত্ত্বেও বাতিল হয়নি মোদির সফর ৷ এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ট্যুইট করে জানিয়েছেন, ‘ প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে ৷’

#নয়াদিল্লি: মঙ্গলবার মধ্যরাতে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেলজিয়াম সহ ৩টি দেশে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর ৷ বেলজিয়াম, আমেরিকা, সৌদি আরবে যাবেন তিনি ৷  বেলজিয়ামে EU সামিটে যোগ দেবেন মোদি ৷ সামিটে সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন  ৷ এরপর পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে ব্রাসেলস ৷ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের কারণে প্রশ্ন দেখা দিয়েছিল মোদির সফর নিয়ে  ৷ নিরাপত্তার কারণে সফর বাতিল হওয়ার সম্ভাবনাও ছিল ৷ তবে বিস্ফোরণকাণ্ড সত্ত্বেও পূর্ব নির্ধারিত সূচী মেনেই  ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী ৷ এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ট্যুইট করে জানিয়েছেন, ‘ প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement