advertisement

Nadia News: সামনেই খুশির ঈদ, তীব্র গরমের মধ্যেই নিয়ম মেনে চলছে রোজা পালন

Last Updated:

Nadia News: টানা বেশ কয়েকদিন ধরেই নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রিরও বেশি। তবে তার মধ্যেও মুসলিম ধর্মাবলম্বনকারী মানুষেরা রাখছেন রোজা

+
চলছে

চলছে ইফতার পর্ব

মৈনাক দেবনাথ, নদিয়া: সামনেই খুশির ঈদ উৎসব। তার আগেই এক মাস ধরে মুসলিম সম্প্রদায়ের মানুষ পালন করছেন রমজান মাস। রমজান মাস চলাকালীন সারা মাস জুড়ে রোজা রাখেন অনেকে। সান্ধ্যকালীন ইফতার পর্ব পালন করেন। প্রত্যেক বছরই স্বাভাবিক ছন্দে তারা এই নিয়ম পালন করে থাকেন। প্রত্যেক বছরের মতো এ বছরও তীব্র দাবদাহের মধ্যেই তারা পালন করে চলেছেন রমজান মাস।
হঠাৎ করেই এ রাজ্যে বেপরোয়া হয়ে উঠেছে তাপমাত্রার পারদ। প্রত্যেকদিন রেকর্ড ভাঙছে তাপমাত্রার। টানা বেশ কয়েকদিন ধরেই নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রিরও বেশি। তবে তার মধ্যেও মুসলিম ধর্মাবলম্বনকারী মানুষ রাখছেন রোজা। তপ্ত গরমে প্রত্যেকেই স্বাভাবিকভাবেই কাজকর্ম করে চলেছেন রোজা রেখেই।
advertisement
তবে চিকিৎসকেরা বলছেন ভোরে সেহরি ও সন্ধ্যায় আজানের পর ইফতারে খুব বেশি পরিমাণে তেলেভাজা না খেয়ে বরং শরীর সুস্থ থাকে সেই সব খাবার গ্রহণ করতে। এছাড়া ওই সময় বিভিন্ন ঠান্ডা পানীয় ও শরবত খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
আর তিন দু এক পরেই খুশির ঈদ উৎসব। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন চলতি সপ্তাহে শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সামনেই খুশির ঈদ, তীব্র গরমের মধ্যেই নিয়ম মেনে চলছে রোজা পালন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement