advertisement

Nadia News: বেড়েই চলেছে দুর্ঘটনা! পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বাইক মিছিল রানাঘাটে

Last Updated:

সাধারণ মানুষকে সতর্ক করতেই পুলিশের এই বাইক অভিযান

+
বাইক

বাইক নিয়ে সতর্কবার্তা পুলিশের

#রানাঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। দিনদিন পথদুর্ঘটনা বেড়েই চলেছে, পথচলতি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রানাঘাট ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন রানাঘাট ট্রাফিক ডিএসপি দীপক অধিকারী ও শান্তিপুর ওসি ট্রাফিক তপন সাহা। এই মিছিলটি ঘোড়ালিয়া বাইপাস থেকে শুরু হয়ে শান্তিপুর মতিগঞ্জ মোড় পর্যন্ত চলে।
প্রসঙ্গত, জেলায় নিত্যদিন খবর পাওয়া যাচ্ছে একাধিক পথ দুর্ঘটনার। কোথাও অসতর্কভাবে গাড়ি চালানোর জন্য প্রাণ যাচ্ছে পথচারীদের। কোথাও বা বিনা হেলমেটে মোটরবাইক আরোহী দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। কখনো বা ওভারস্পিডের জন্যে হচ্ছে দুর্ঘটনা। এমনকী, নদিয়া জেলাবাসী সাক্ষী থেকেছে হাঁসখালির মতো ভয়ঙ্কর পথদুর্ঘটনারও। নতুন বছরে জেলায় একাধিক পথদুর্ঘটনা সামনে এসেছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। এবার দুর্ঘটনা কমাতে উদ্যোগ নিতে দেখা গেল রানাঘাট ট্রাফিক পুলিশকে।
advertisement
advertisement
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবার রানাঘাট ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল একটি বাইক মিছিলের। মাথায় হেলমেট পরে বাইকের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির আয়োজন করলেন রানাঘাট ট্রাফিক পুলিশেরা। এই বাইক র‍্যালিতে অংশ নিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার্সরাও।
advertisement
রানাঘাট ট্রাফিক ডিএসপি দীপক অধিকারী বলেন, 'আগামী দিনেও মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে এভাবেই আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করব।'
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বেড়েই চলেছে দুর্ঘটনা! পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বাইক মিছিল রানাঘাটে
Next Article
advertisement
Suvendu Adhikari: দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী...বাঁধা ছিল মঞ্চ! তারপরেই এলাকায় ঘটে গেল উলটপুরাণ, বিজেপি বলল নাটক
দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী..বাঁধা ছিল মঞ্চ! তারপরেই এলাকায় ঘটে গেল উলটপুরাণ, বিজেপি বলল
  • বাঁকুড়ার কাঁকরডাঙা মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রা

  • শুভেন্দু অধিকারী নির্ধারিত মঞ্চে না দাঁড়ানো ও দেরিতে পৌঁছনো ঘিরে অভিযোগ

  • ১২০টি পরিবার তৃণমূলে যোগ দেন বলে দাবি.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement