advertisement

Nadia: পুজোর আগে প্রশাসনিক বৈঠক নদিয়ার কৃষ্ণগঞ্জে

Last Updated:

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত দুবছর করোনা মহামারীর কারণে জাঁকজমক ভাবে দুর্গাপূজা উৎসব পালন করতে পারেনি পূজা কমিটি গুলি।

+
title=

#নদিয়া : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত দুবছর করোনা মহামারীর কারণে জাঁকজমক ভাবে দুর্গাপূজা উৎসব পালন করতে পারেনি পূজা কমিটি গুলি। তবে এবারের চিত্রটা অন্যরকম, দু'বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে মানুষের জীবন যাত্রা। সেই কারণেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালনে এবারে কোন খামতি দেখা যাচ্ছে না কোথাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পুজোকমিটিকে এবছর দুর্গাপুজোর অনুদান ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয় বিদ্যুতের বিলেও রয়েছে বাড়তি ছাড়। আগে ৫০ শতাংশ বিদ্যুতের ছাড় দেওয়া হলেও এখন সেটি বাড়িয়ে করা হয়েছে ৬০ শতাংশ।
এই বাড়তি ছাড়ের ফলে খুশি পূজা কমিটি গুলি। শুধু কলকাতা বা শহরতলিই নয়, জেলার কিংবা গ্রামে গঞ্জের সমস্ত পূজা কমিটি গুলি এবার পুজোর জন্য প্রস্তুত হচ্ছে জোরকদমে। পুজো কমিটিগুলির পাশাপাশি তৎপর হয়েছে প্রশাসনও। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পাঁচ দিন নিরাপত্তার কোনও ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। সেই কারণেই দুর্গাপুজোর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ এর সমস্ত পূজা কমিটি গুলিকে নিয়ে করা হল একটি প্রশাসনিক বৈঠক।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সিলিন্ডারের সেফটি চেকিং শান্তিপুরে
নদিয়ার কৃষ্ণগঞ্জের ১৪০ টি পূজা কমিটিকে নিয়ে এদিন প্রশাসনিক বৈঠক করা হল কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের কমিটি সভাকক্ষে। এই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি, কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ, ও পুলিশ হেডকোয়ার্টারের আধিকারিকেরা। সূত্র মারফত জানা যায় এই প্রশাসনিক সভায় বাড়তি কোন নিয়মের কড়াকড়ি না থাকলেও প্রতিটি পূজা কমিটিকে নির্দেশ দেওয়া হয় সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার
মন্ডপে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার থেকে শুরু করে প্রয়োজনীয় স্যানিটাইজার ও মাস্ক রাখার নির্দেশ দেওয়া হয়। শহরতলীর পূজা গুলির মত কৃষ্ণগঞ্জের কোনও রাস্তা পুজোর সময় বন্ধ না থাকলেও পূজা কমিটি গুলিকে দায়িত্ব দেওয়া হয় মন্ডপের প্রবেশ পথ ও বাহির পথের সঠিক রাস্তা করার জন্য। এই প্রশাসনিক বৈঠকের সমস্ত নির্দেশ মেনেই দুর্গাপুজোর আয়োজন করা নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: পুজোর আগে প্রশাসনিক বৈঠক নদিয়ার কৃষ্ণগঞ্জে
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement