advertisement

Nadia News: আদিত্য এল-১ এর সাফল্য কামনায় স্কুলে প্রার্থনা, খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস

Last Updated:

ইসরোর সূর্যযান আদিত্য এল-১ এর সাফল্য কামনায় শনিবার শান্তিপুরের স্কুলে বিশেষ প্রার্থনা করল পড়ুয়ারা

নদিয়া: সম্প্রতি চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর বিশ্বের দরবারে ভারতের অবস্থান আরো অনেকটা উজ্জ্বল হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার আদিত্য এল-১ ছুটে গেল সূর্যকে লক্ষ্য করে। ল্যাগরাঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে এক বছর ধরে অতি নিবিড় ভাবে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১।
শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ১১ টা বেজে ৫০ মিনিট নাগাদ উৎক্ষেপণ হয় আদিত্য এল-১ এর। ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছবে এই মহাকাশযানটি। ১২৭ দিন সময় লাগবে সূর্যের এল-১ পয়েন্টে পৌঁছতে। খুব কাছ থেকে আদিত্য এল-১ পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছুর ছবি তুলে ইসরোকে পাঠাবে সে।
advertisement
advertisement
চন্দ্রযান-৩ এর সাফল্যের কদিনের মধ্যেই ইসরোর সূর্য অভিযানে খুশি দেশের প্রতিটি মানুষ। এই উপলক্ষে শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানায়। তার জন্য এই পড়ুয়ারা পিচবোর্ড দিয়ে তৈরি করে স্যাটেলাইট। ভারতের জাতীয় পতাকা নিয়ে আদিত্য এল-১ এর সাফল্য চেয়ে প্রার্থনা করে। এই উপলক্ষে শনিবার স্কুলে চন্দ্র, সূর্য এবং মহাকাশ সংক্রান্ত একটি কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আদিত্য এল-১ এর সাফল্য কামনায় স্কুলে প্রার্থনা, খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement